সলমনকে মারধর করলে 'ইনাম' দেওয়া হবে লক্ষাধিক টাকার, ঘোষণা নামী হিন্দু নেতার

সলমন কানের প্রযোজিত ছবি 'লাভরাত্রি' নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। ছবির নাম নিয়ে আপত্তি তোলে বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের অভিযোগ হিন্দু উৎসব 'নবরাত্রি'-র নাম নিয়ে ছিনিমিনি খেলছেন বলিউড অভিনেতা।

সলমন কানের প্রযোজিত ছবি 'লাভরাত্রি' নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। ছবির নাম নিয়ে আপত্তি তোলে বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের অভিযোগ হিন্দু উৎসব 'নবরাত্রি'-র নাম নিয়ে ছিনিমিনি খেলছেন বলিউড অভিনেতা। আর এজন্য বিশ্বহিন্দু পরিষদের নেতা গোবিন্দ পরাশর সলমনকে মারধর করার ফতোয়া জারি করেন। তাঁর ঘোষণা, যে সলমনকে মারধর করতে পারবে তাকে ২ লাখ টাকা 'ইনাম' দেওয়া হবে।

সলমনকে মারধর করলে ইনাম দেওয়া হবে লক্ষাধিক টাকার, ঘোষণা নামী হিন্দু নেতার

পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক অধ্যক্ষ প্রবীণ তোগাড়িয়ার নতুন সংগঠন 'হিন্দু হি আগে'। আগ্রার এই সংগঠনের নেতা গোবিন্দ পরাশর। তিনিই সলমনকে নিয়ে এমন হুমকি দিয়েছেন। তাঁর অভিযোগ, সলমন হিন্দু ভাবাবেগকে আঘাত করেছেন। সলমন প্রযোজিত ছবি 'লাভরাত্রি'-র নাম নিয়ে প্রতিবাদ জানিয়েছে তাঁর সংগঠন। এর আগে আগ্রার ভগবান টকিজে গিয়ে সলমনের পোস্টারও ছিঁড়ে ফেলতে শুরু করে গোবিন্দর পরাশরের অনুগামীরা। ঘটনাস্থলে ছিলেন ওই হিন্দু নেতাও। এর আগে ছবির স্ক্রিনিং বন্ধ করারও ডাক দেয় এই সংগঠন।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা 'লাভরাত্রি' ছবিটির। সলমন প্রযোজিত এই ছবিতে প্রথমবার তাঁর বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাকে দেখা যাবে। এই ছবর মাধ্যমে বলিউডে আয়ুষ শর্মাকে লঞ্চ করবেন সলমন। তার আগেই এই নয়া বিতর্ক ফিল্মের ব্যবসায় প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, বছরের শুরুতেই সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবত' কে নিয়ে কার্নি সেনা তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভয়ঙ্কর বিক্ষোভের ছবি এখনও টাটকা মানুষের মনে। তারপর আবার সলমনের ছবি নিয়ে নয়া বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+