সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ , আইসিইউতে ভর্তি অভিনেতা

গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়, আইসিইউতে ভর্তি অভিনেতা

শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি বাংলার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন বাইপসের ধারে এক বেসরকারি হাসপাতালে সকাল সাড়ে ৯টা নাগাদ ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি নিউমোনিয়ায় বহুদিন ধরেই ভুগছিলেন। আর তার জেরেই এদিন তাঁর শরীর আরও অসুস্থ হয়ে পড়ে।

গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়, আইসিইউতে ভর্তি অভিনেতা

হাসপাতাল সূত্রের খবর ৪ জনের চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণ করছেন। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি তাঁর নিউমোনিয়ার সমস্যার জন্য প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় এই মুহূর্তে আইসিইউতে ভর্তি। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। স্বভাবতই বাংলার ম্যটিনি আইডলের এই অসুস্থতায় রীতিমতো উদ্বেগ বাড়ছে বাংলার চলচ্চিত্র মহলে।

জানা গিয়েছ, অভিনেতার সোডিয়াম -পটাশিয়ামের পরিমাণও সঠিকক পর্যায়ে নেই। সবমিলিয়ে বার্ধক্য ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই প্রবীণ অভিনেতার অসুস্থতায় চিন্তিত তাঁর গুণমুগ্ধরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+