সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনন্য সম্মানে ভূষিত করতে চলেছে প্রেসিডেন্সি

বাংলার ম্য়াটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডি.লিট সম্মানে ভূষিত করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

বাংলার ম্য়াটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডি.লিট সম্মানে ভূষিত করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আগামী ১১ সেপ্টম্বর তাঁকে এই অনন্য সম্মানে ভূষিত করবে রাজ্যের অন্যতম নামী বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি। সেদিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সম্মান তাঁকে দেওয়া হবে।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনন্য সম্মানে ভূষিত করতে চলেছে প্রেসিডেন্সি

বাংলা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় অবদানকে সম্মান জানিয়ে তাঁকে ডি.লিট উপাধি দেওয়া হচ্ছে। বাঙালির কাছে তিনি যতটা 'অপু' ততটাই 'ফেলুদা'! 'ঝিন্দের বন্দি' -র ময়ূরবাহন বলতে এখনও বাঙালি চেনে তাঁকেই। সত্যজিৎ থেকে ঋতুপর্ণ , এক একটি যুগের এক একজন পরিচালকের ছবিকে সমাদৃত করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর বাংলা সিনেমায় তাঁর অবদানের কথা স্মরণ করেই এই অনন্য সম্মান সৌমিত্রকে দিচ্ছে প্রেসিডেন্সি।

এপর্যন্ত মোটি তিন বারের জাতীয় পুরস্কার বিজয়ী সৌমিত্র চট্টোপাধ্যায় কিছু মাস আগে অস্কার কমিটির বিশেষ সদস্য হওয়ার আমন্ত্রণ পান। অভিনেতা হিসাবে থিয়েটার থেকে সত্তর এম এম -এ বহুবার দর্শককে মুগ্ধ করেছেন তিনি। এবার রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তরফে অনন্য সম্মান উঠতে চলেছে তাঁর হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+