জীবনাবসান প্রখ্যাত অভিনেতা সঈদ জাফরির, বয়স হয়েছিল ৮৬
নয়াদিল্লি, ১৬ নভেম্বর : প্রয়াত হলেন প্রবীন জনপ্রিয় অভিনেতা সঈদ জাফরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ফেসবুকে তাঁর আত্মীয়া শাহিন আগরওয়াল এই খবরটি প্রকাশ করেন।
বলিউডের পাশাপাশি হলিউডেও বহু ছবিতে অভিনয় করেছেন সঈদ জাফরি। সত্যজিৎ রায়ে সতরঞ্জ কি খিলাড়ি ও সাই পারাঞ্জপের চশমে বদ্দুর ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরষ্কার জিতেছিলেন তিনি।

গান্ধী, এ প্যাসেজ টু ইন্ডিয়ার মতো একাধিক আন্তর্জাতিক স্তরের ছবির পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান তন্দুরী নাইটস, দ্য ফার প্যাভিলিয়ন এবং অ্যান্ড দ্য জুয়েল ইন দ্য ক্রাউন-এ দেখা গিয়েছে তাঁতে। শন কনারি, পিয়ার্স ব্রসনানের মতো হলিউড অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন সঈদ।
বলিউডের একাধিক বাণিজ্যিক ছবি, রাম লক্ষণ, খুন ভরি মাঙ্গ, ঘর হো তো অ্যায়সা, নসিব, রাম তেরি গঙ্গা ময়লি , ও আর বহু ছবিতে অভিনয় করেছেন জাফরি সাহেব।
সঈদ জাফরির প্রয়ানে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের তরফে টুইট করে শোকজ্ঞাপন করা হয়েছে।
Saeed Jaffrey was a multifaceted actor whose flair & versatility will always be remembered. Deepest condolences on his passing away: PM
— PMO India (@PMOIndia) November 16, 2015 পাঞ্জাবের মালেরকোটলা অঞ্চলে জন্ম সঈদ জাফরির। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ওয়েনবার্গ অ্যালেন স্কুল, এলাহবাদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। মঞ্চে অভিনয় দিয়ে শুরু তার অভিনয়ের পথ চলা। পরে নিজের থিয়েটার দলও গড়ে তুলেছিলেন সঈদ জাফরি।
অভিনেত্রী তথা লেখিকা মধুর জাফরির সঙ্গে বিয়ে হয় সঈদ জাফরির। তাদের তিন সন্তান রয়েছে। ১৯৬৫ সালে মধুরের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন সঈদ। পরে ১৯৮০ সালে জেনিফার সোরেলকে বিয়ে করেন। যদিও মধুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়ে পরে আক্ষেপ করলেও দ্বিতীয় বিয়ের পর থেকে আমৃত্যু জেনিফারকেই স্ত্রীয়ের মর্যাদা দিয়ে এসেছেন প্রয়াত এই অভিনেতা।
Goodbye dear Sayeed. Started my career with u in Masoom. Cant forget ur kindness n enthusiasm for your art n others. https://t.co/NFlWdNIhl0
— Shekhar Kapur (@shekharkapur) November 16, 2015 R I P.My friend,my colleague of several films-Syd Jeffries alias Sayeed Jaffri to the world,leaves us.Cheers to you! pic.twitter.com/sKlc4N0L9e
— rishi kapoor (@chintskap) November 16, 2015 











Click it and Unblock the Notifications