অভিনেতা নিমু ভৌমিকের জীবনাবসান
অভিনেতা নিমু ভৌমিকের জীবনাবসান
অভিনেতা নিমু ভৌমিকের জীবনাবসানের খবর উঠে আসতেই শোকের ছায়া বাংলার চলচ্চিত্র মহলে। দীর্ঘদিন ধরে রোগভোগের পর, এদিন অভিনেতার প্রয়াণ হয়। কলকাতায় গড়িয়াতে তাঁর নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

(ছবি সৌজন্য ফেসবুক)
বাংলা সিনেমা জগতের কৌতূক অভিনেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন এই প্রখ্যাত অভিনেতা। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় প্রবীণ এই চিত্র তারকাকে। এরপরই গড়িয়ায় নিজের বাড়িতে জীবনাবসান হয় প্রবীণ এই অভিনেতার। 'স্ত্রীর পত্র' থেকে 'দাদার কীর্তি' সমেত একাধিক নামী ছবিতে অভিনয় করেন নিমু ভৌমিক।
শুধু ফিল্ম জগতই নয়। রাজনীতিতেও পদার্পন করেছিলেন নিমু ভৌমিক। জীবনের প্রথমের দিকে বামপন্থী হিসাবে নিমু ভৌমিকের পরিচিতি থাকলেও বাংলারা পালাবদলের রাজনীতিতে তিনি পরে যোগ দেন বিজেপিতে। ১৯৩৫ সালের ১৪ নভেম্বর দিনাজপুরে জন্ম হয় নিমু ভৌমিকের। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি অভিনয় নিয়ে ছিল অভিনেতার চরম উৎসাহ। জীবনের সেই নানা রঙের অধ্যায় ছাপিয়ে এদিন শেষ নিঃসশ্বাস ত্যাগ করেন নিমু ভৌমিক।












Click it and Unblock the Notifications