প্রবীণ অভিনেতা দেবেন বর্মার জীবনাবসান

১৯৩৭ সালের ২৩ অক্টোবর পুণেতে জন্মগ্রহণ করেন তিনি। পুরনো দিনের অভিনেতা দেবেন বর্মা মূলত হাসির চরিত্রে অভিনয় করতেন। তবে কিছু গুরুগম্ভীর অভিনয়ও রয়েছে তাঁর। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়ার পর তিনি অভিনয় জগতে পা রাখেন। ১৯৬১ সালে মুক্তি পায় 'ধর্মপুত্র'।
'অঙ্গুর', 'গোলমাল', 'চোরি মেরা কাম', 'আন্দাজ আপনা আপনা', 'বেমিসাল', 'জুদাই', 'দিল তো পাগল হ্যায়', 'কোরা কাগজ' ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মাতিয়ে দিয়েছিল। 'চোরি মেরা কাম', 'চোর কে ঘর চোর', 'অঙ্গুর'-এ দুরন্ত অভিনয়ের স্বীকৃতি হিসাবে তিনি তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পান।
অভিনয়ের পর পরিচালনা ও প্রযোজনার কাজেও হাত দেন। তাঁর পরিচালিত ছায়াছবিগুলি হল 'নাদান', 'বড়া কবুতর', 'বেশরম' ও 'দানাপানি'।
এ দিন বিকেলে পুণের ইয়েরওয়াড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।












Click it and Unblock the Notifications