চড়-থাপ্পড়ের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন দেব , উঠে এল আসল সত্যি

কিছুদিন আগে ভাইরাল হয়ে গিয়েছিল এক ভিডিও। যেখানে দেখা যায় এক যুবককে মারধর করছেন টলিউড মেগাস্টার দেব। শুধু মারধরউ নয়, ঘাটালের সাংসদের মুখে শোনা যায় অশ্রাব্য গালিও।

কিছুদিন আগে ভাইরাল হয়ে গিয়েছিল এক ভিডিও। যেখানে দেখা যায় এক যুবককে মারধর করছেন টলিউড মেগাস্টার দেব। শুধু মারধরউ নয়, ঘাটালের সাংসদের মুখে শোনা যায় অশ্রাব্য গালিও। আর এমন ভিডিও প্রকাশ্যে আসায়, তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়। মুহূর্তে শেয়ার হতে থাকে ভিডিওটি।

চড়-থাপ্পড়ের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন দেব , উঠে এল আসল সত্যি

অনেকেই প্রশ্ন তুলে ছিলেন আদৌ কি ভিডিওটা সত্যি?অনেকেরই মনে হয়েছিল, শুধুমাত্র ফিল্মের প্রমোশনের জন্য গালিগালাজ দেওয়া ভিডিও কিছুতেই মজা করে শেয়ার করা যেতে পারে না! আর এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেন দেব। তিনি জানান , পুরোটাই মানুষকে সতর্ক করতে করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে যাতে কোনওভাবেই ভুল পন্থায় ব্যবহার না করা হয়, তা নিয়ে সতর্কতা গড়ে তুলতেই এমন করা হয়। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন 'কীভাবে মানুষ মেনে নিলেন যে এই কাজ দেবই করেছন? ' দেব এমন কাজ করতে পারেন, মানুষ এটা কীভাবে বিশ্বাস করত তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা।

সাংবাদিক সম্মেলন শেষে দেব বার বার বলেন, শুধুমাত্র 'হইচই আনলিমিটেড' ফিল্মের প্রমোশনের জন্যই নয় ,এই ভিডিও-র মাধ্যমে মানুষকে সতর্ক করে তোলাই তাঁর মূল লক্ষ্য় ছিল। পাশাপাশি , মজার ছলে তিনি গোটা ভিডিওর শ্যুটিং এরক বর্ণনা দেন। মজার ছলে দেব জানান এই তাঁর সামলোচকদের জন্য এই একটি জবাব। উল্লেখ্য, যে যুবককে ভিডিওতে মারধরের শিকার হতে দেখা গিয়েছে, তিনি আসলে এক নবীন অভিনেতা। তাঁকে পাশে নিয়ে মজার মেজাজে ভিডিও ঘিরে সমস্ত তথ্য তুলে ধরেন টলিউডের মাগস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+