'ফিরঙ্গী'-র অভিনেত্রী ঈশিতার সঙ্গে অভিনেতা বৎসলের বিয়েতে ছিলেন না কপিল, কেন জানেন
বোনের বিয়েতে তনুশ্রী দত্ত হাজির না থাকলেও , অভিনেতা কপিল কেন এই বিয়েতে হাজির ছিলেন না তা নিয়ে বেশ খবর হয়েছে।
এককালে বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন জামশেদপুরের বাঙালি 'মিস ইন্ডিয়া' তনুশ্রী দত্ত। তাঁরই বোন অভিনেত্রী ঈশিতা দত্ত সাতপাকে বাঁধা পড়লেন। তবে বোনের বিয়েতে তনুশ্রী দত্ত হাজির না থাকলেও , অভিনেতা কপিল কেন এই বিয়েতে হাজির ছিলেন না তা নিয়ে বেশ খবর হয়েছে।

জমজমাট বিয়ের আসর
মুম্বইতে আয়োজিত বৎসল ও ঈশিতার বিয়ে একটু রাখঢাক করেই হয়েছে। কেবলমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের ও পারিবারিত বন্ধুদের নিয়েই এই বিয়ে সংগঠিত হয়েছে।

বিয়েতে কেন নেই কপিল
ঈশিতা দত্ত ও কপিল শর্মা অভিনীত 'ফিরঙ্গী' ছবিটি নিয়ে বেশ হৈচৈ ইতিমধ্যেই। কিন্তু সহ অভিনেত্রীর বিয়েতেই নেই কপিল। এ নিয়ে প্রশ্ন উঠতেই সামনে আসল বেশ কিছু তথ্য। সূত্রের খবর ,এই বিয়েতে আমন্ত্রিতই ছিলেন না কপিল । যদিও কপিল নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন , কিছু বিশেষ কাজের জন্য ঈশিতার বিয়েতে হাজির থাকতে পারেননি তিনি।

বোনের বিয়েতে নেই দিদি তনুশ্রী
বোন ঈশিতার বিয়েতে হাজির ছিলেন না দিদি তনুশ্রী। এ নিয়ে নানা দিক থেকে নানা প্রশ্ন উঠলেও কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি , যে কেন হাজির ছিলেন না তনুশ্রী।

আমন্ত্রিত কাজল- অজয় দেবগণ
বাঙালি অভিনেত্রী ঈশিতার বিয়ের রাতে উপস্থিত ছিলেন আরেক বাঙালি অভিনেত্রী কাজল। সঙ্গে ছিলেন কাজলের বর অজয় দেবগণ।

ববি থেকে সোহেল খান হাজির সকলে
বিয়ের আসরে হাজির ছিলেন বলিউডের বহু তারকা। ববি দেওল ছাড়াও সলমানের ভাই সোহেল খানও ঈশিতা বৎসলের বিয়েতে উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications