'অক্টোবর' ছবির বরুণের ব্যক্তিগত জীবন কীভাবে প্রভাবিত হয়! কোন নেশায় আচ্ছন্ন ছিলেন তিনি

বরুণ ধওয়ান অভিনীত 'অক্টোবর' ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে। বহুদিন বাদে একটা অংশের দর্শককে হলমুখী করেছে সুজিত সরকার পরিচালিত এই ছবি।

বরুণ ধওয়ান অভিনীত 'অক্টোবর' ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে। বহুদিন বাদে একটা অংশের দর্শককে হলমুখী করেছে সুজিত সরকার পরিচালিত এই ছবি। দেশের বিভিন্ন মহলে যতটা সমাদ্রিত হচ্ছে এই ছবি , ততটাই প্রশংসা পাচ্ছেন অভিনেতা বরুণ ধওয়ান। নিজের পুরনো চেনা ইমেজ ঝেড়ে ফেলে এই ছবিতে অন্য রূপে ধরা দিয়েছেন তিনি।

অক্টোবর ছবির বরুণের ব্যক্তিগত জীবন কীভাবে প্রভাবিত হয়! কোন নেশায় আচ্ছন্ন ছিলেন তিনি

ছবির সাফল্য সম্পর্কে কথা বলতে গিয়ে, বরুণ জানিয়েছেন, 'এই ছবিতে অভিনয় করতে গিয়ে আমার বেশ মজা লেগেছে। ৩৭ দিন ধরে আমি প্রায় উড়েছি(বিমান সফর ছিল)। এটা একটা নেশার মত ছিল। এই নেশাটা আলাদা রকমের। আমাকে আলাদা করে কোনও লাইন মুখস্ত করতে হয়নি, আমার ভেতর থেকে আসছিল সবকিছুটা। তবে এটা আমার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে। আমি যখন ফিরেছি তখন চুপচাপ হয়ে ফিরেছি।'

বরুণ জানিয়েছেন , কিছু দিন আগে তাঁর ব্যক্তিগত জীবনে বয়ে যায় একটি ঝড়। আর তা সামলাতে সময় লাগে বেশ কিছুদিন। তবেবরুণ জানান, ফিল্মের শ্যুটিং এর পর থেকে তিনি উপলব্ধি করছেন যে জীবন খুবই সংক্ষিপ্ত। বরুণ এদিন সুজিত সরকারের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, সুজিত সরকার একজন ব্যাপক ব্যক্তিত্ব! ছবিটিতে দেখানো হয়েছে সত্যিকারের প্রেম কী হতে পারে। বরুণ জানিয়েছেন, শ্যুটিং এর সময় তাঁর কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে গবীর ভালোবাসা কাকে বলে। প্রেম সম্পর্কে 'অক্টোবর' যেভাবে বুঝিয়েছে তা অসামান্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+