১৩ বছরে প্রথমবার চুম্বন করেন বরুণ! প্রেম নিয়ে মুখ খুলে ফাঁস করলেন গোপন কথা

বলি তারকা বরুণ ধওয়ান এই মুহুর্তে ইন্ডাস্ট্রির অন্যতম এলিজেবল ব্যাচেলার। ইতিউতি তাঁর সঙ্গে দেখা যাচ্ছে নাতাশা দালালকে।

বলি তারকা বরুণ ধওয়ান এই মুহুর্তে ইন্ডাস্ট্রির অন্যতম এলিজেবল ব্যাচেলার। ইতিউতি তাঁর সঙ্গে দেখা যাচ্ছে নাতাশা দালালকে। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ছে। এরই মধ্যে বরুণ ফাঁস করে ফেললেন তাঁর প্রথম প্রেম ঘিরে কিছু তথ্য। যাঁর সঙ্গে তিনি কৈশোরে ঘনিষ্ঠ হয়েছেন।

১৩ বছরে প্রথমবার চুম্বন করেন বরুণ! প্রেম নিয়ে মুখ খুলে ফাঁস করলেন গোপন কথা

বরুণকে এক অনুষ্ঠানে তাঁর প্রথম প্রেম ও আগামী দিনে বিয়ের প্ল্যান নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি বলেন, তিনি ১৩ বছর বয়সে প্রথমবার চুম্বন করেন। তবে বরুণ সেই মেয়েটির নাম বলতে চাননি। তাঁর দাবি, একজন ভদ্র পুরুষের কখনওই এভাবে কোনও মেয়ের নাম বলা উচিত নয়। বরুণ শুধু জানিয়েছিলেন, সেই মেয়েটি সেই সময় তাঁর থেকে ১ বছরের ছোট ছিল। বরুণ ফাঁস করেন আরও কিছু চাঞ্চল্যকর তথ্য ।

বরুণ জানিয়েছেন, সেই সময়ে 'টাইটানিক' ছবিটি দেখেছিলেন তিনি। তারপর ওই মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠতায় আবদ্ধ হতে চান। তবে প্রথমে খানিকটা ইতস্তত করেন বরুণ। পরে মেয়েটিই তাঁকে টেনে ধরে ঘনিষ্ঠতায় লিপ্ত হন বলে দাবি করেছেন বরুণ। তবে সেটি ছিল কেবল চুম্বনের অভিজ্ঞতা। প্রথম প্রেম হিসাবে বরুণ কলেজের পড়ার সময় একটি মেয়ের সঙ্গে প্রেমের
ঘটনার কথা জানিয়েছেন। যে মেয়েটি তাঁরই সঙ্গে কলেজে পড়ত। সেই প্রথমবার, প্রমকে গুরুত্ব দেন বরুণ. যদিও সেই সম্পর্ক মাত্র ৪ মাস টিকে ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+