(ছবি) বরুণ-জনের এই ছবিগুলি দেখলে 'ঢিশুম' দেখার ইচ্ছেটা আরও বেড়ে যাবে!
ওরা দুজনেই স্মার্ট, প্রতিভাবন। বলিউডের সবচেয়ে সাম্প্রতিককালের সবচেয়ে হটেস্ট পেয়ার এরা দুজনে। আমরা কথা বলছি বরুণ ধাওয়ান এবং জন আব্রাহামের। ঢিশুম ছবিতে একসঙ্গে দেখা যাবে দুজনকে।
এই ছবি নিয়ে এখনও সেভাবে উন্মাদনা তৈরি হয়নি। তাই অনেকেই ভাবতে পারেন তারা এই সিনেমার পিছনে আদৌ টাকা খরচ করবেন কি করবেন না। আপনার সমস্যার একটা উপায় রয়েছে আমাদের কাছে।
বরুণ ও জনের হটেস্ট কেমিস্ট্রির প্রমাণ হিসাবে কয়েকটি ছবি এনেছি আমরা। এই ছবিগুলি দেখার পরও যদি মনে হয় এই সিনেমা দেখতে না যাওয়াই ভাল তাহলে নয় যাবেন না। তবে তার সম্ভবনা খুবই কম। কারণ এই ছবিগুলি দেখার পর ঢিশুম দেখার ইচ্ছেটা আরও বেড়ে যাবেই যাবে।

ছবির গল্প
ঢিশুম-এর গল্প অনুযায়ী, ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচের আগে এক ভারতীয় ক্রিকেটারের অপহরণ হয়ে যাবে। তাকে খুঁজে বের করতে গিয়েই সিনেমাও এগিয়ে যাবে।

পুলিশ
এই ছবিতে দুই পুলিশের ভূমিকায় অভিনয় করবেন জন ও বরুণ। এদের মিশনই হল ওই অপহৃত ক্রিকেটারকে খুঁজে বের করা।

প্রচার
সিনেমার প্রচারে বারবার বরুণের সঙ্গে তাঁর দারুণ ব্রোমান্স নিয়ে নিজের অনুভূতি জাহির করেছেন জন।

কেমিস্ট্রি
অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও আমাদের দুজনের কেমিস্ট্রিটা অসাধারণ। বরুণ ধাওয়ান প্রসঙ্গে বলতে গিয়ে বললেন জন।

ব্রোম্যান্স
বলিউডের একাধিক বইতে দুই হিরোর কেমিস্ট্রি দেখা গিয়েছে। কিন্তু এ ছবিতে জন এবং বরুণের কেমিস্ট্রি একেবারে আলাদা।

জনের দোস্তানা
দেজি বয়েজ, গরম মশালা, দোস্তানা একাধিক ছবিতে জনের ব্রোম্যান্স দেখা গিয়েছে।

জ্যাকলিন
এই ছবিতে জন ও বরুণের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকলিনও।












Click it and Unblock the Notifications