অপেক্ষা শেষ, বরুণ ধাওয়ান খুঁজে পেলেন তাঁর "অক্টোবর গার্ল'-কে
পরিচালক সুজিত সরকরের 'অক্টোবর' ছবিতে দেখা যাবে অভিনেতা বরুণ ধওয়ানকে। সুজিতের এই ছবির নাম 'অক্টোবর'। বহুদিন ধরেই ছবির নায়িকা খোঁজা হচ্ছিল
বলিউড অভিনেতা বরুণ ধওয়ানের ব্যাস্ততা বেড়েই চলেছে। 'বদ্রীনাথ কী দুলহানিয়া' থেকে 'জুড়ুয়া ২' একের পর এক ছবির পর এবার সম্ভবত অন্যস্বাদের ছবিতে দেখা যাবে বরুণকে। পরিচালক সুজিত সরকরের পরের ছবিতে দেখা যাবে অভিনেতা বরুণ ধওয়ানকে।
She is the #October girl I was looking for. @ShoojitSircar @ronnielahiri. pic.twitter.com/UGRd55KaEI
— Varun PREM Dhawan (@Varun_dvn) September 2, 2017
সুজিতের এই ছবির নাম 'অক্টোবর'। বহুদিন ধরেই ছবির নায়িকা খোঁজা হচ্ছিল। শেষমেশ খোঁজ মিলল উপযুক্ত নায়িকার। বরুণ খুঁজে পেলেন তাঁর 'অক্টোবর গার্ল '-কে।

নায়িকাকে আরো আঁধারিতে রেখে তাঁর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন বরুণ। যে ছবিতে নায়িকার মুখের একাংশই বোঝা যাচ্ছে। ছবির গল্প নিখেছেন দুঁহি চতুর্বেদী। আগামী বছরের জুন মাসে মুক্তি পাবেন সেই ছবি।












Click it and Unblock the Notifications