ভ্যালেন্টাইন্স ডে-র দিন বনিতাকে সঙ্গে নিয়ে কেন উচ্ছসিত বরুণ জানেন
'জুড়ুয়া ২ 'থেকেই বরুণ ধওয়ানের বলিউড সফর এক অন্যরকমের মাইলেজ পেয়েছে। এর আগেও 'বদলাপুর' ছবিতে নিজের অভিনয়ের গুণমান প্রকাশ্যে এনেছেন বরুণ।
'জুড়ুয়া ২ 'থেকেই বরুণ ধওয়ানের বলিউড সফর এক অন্যরকমের মাইলেজ পেয়েছে। এর আগেও 'বদলাপুর' ছবিতে নিজের অভিনয়ের গুণমান প্রকাশ্যে এনেছেন বরুণ। এবার আসতে চলেছে তাঁর অভিনীত ছবি 'অক্টোবর'। ছবির টিজার মুক্তি ঘিরে বেশ উচ্ছসিত বরুণ। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেই সেই ভিডিও প্রকাশ করেছেন।

A post shared by Varun Dhawan (@varundvn) on
ভ্যালেন্টাইন্স ডে-র দিন সকালেই নিজের টুইটার প্রোফাইলে ছবির টিজার প্রকাশ করেন বরুণ। ছবির নায়িকা বনিতা সাধুর সঙ্গেও একটি ছবি প্রকাশ করে, বনিতাকে ভ্যালেন্টাইন্স ডে -র শুভেচ্ছাও জানান। সুজিত সরকার পরিচালিত 'অক্টোবর' ছবির টিজারে কোনও সংলাপ শোনা যাচ্ছে না। এক স্বপ্ন সুন্দর দৃশ্যের সঙ্গে শিুলি ফুলের স্নিগ্ধতা মিশিয়ে তৈরি করা হয়ছে এই টিজারটি।
এই ফিল্মের প্রসঙ্গে বরুণ আগেই জানিয়েছেন যে, এই ছবিতে তাঁর চরিত্র বহু ধরনের পরত রয়েছে। তাঁর দাবি এই ছবির মাধ্যমে এক নতুন বরুণকে আবিষ্কার করতে পারবেন দর্শক। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই অভিনেত্রী বনিতা সাধুর অভিষেক হতে চলেছে বলিউডে।












Click it and Unblock the Notifications