করণকে ঘিরে 'লাল দোপট্টেওয়ালি'-র তালে নাচ অর্জুন ও বরুণের ! এই ভিডিও মিস করবেন না

থাইল্যান্ডে আইফা অ্যাওয়ার্ডসের আসরে একের পর এক অভিনেতা মঞ্চ জমিয়ে রেখেছিলেন। তারকার মেলায় জমে ওঠে ২০১৮ সালের আইফার মঞ্চ।

থাইল্যান্ডে আইফা অ্যাওয়ার্ডসের আসরে একের পর এক অভিনেতা মঞ্চ জমিয়ে রেখেছিলেন। তারকার মেলায় জমে ওঠে ২০১৮ সালের আইফার মঞ্চ। অর্জুন , শ্রদ্ধা,বরুণ,করণ জোহররা আসর মাতিয়ে রাখেন। এরই মধ্যে অর্জুন আর বরুণের 'ব্রোম্যান্স' ও ছিল চোখে পড়ার মত।

করণকে ঘিরে লাল দোপট্টেওয়ালি-র তালে নাচ অর্জুন ও বরুণের ! এই ভিডিও মিস করবেন না

আইফার আসরে জমকালো সন্ধ্যায় বলিউড তারকাদের মেলা যেন অ্যাওডর্সের আসরকে আরও উজ্জ্বল করে দিয়েছিল। মূল আসর এখনও বাকি তবে তার আগেই জমজমাট আইফার মঞ্চ। মূল অনুষ্ঠানের আগে চরম উচ্ছাস উদ্দীপনার মধ্যে দেখা গেল বলিউড তারকাদের। এদিনের সন্ধ্যায় অভিনেতা বরুণ ধওয়ান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অর্জুন কাপুর ধরা দিলেন নিজেদের মেজাজে। দু'জনে এদিন অনুষ্ঠানের ফাঁকে নাচলেন 'বীরে দি ওয়াডিং' এপ গান 'তারিফাঁ'র তালে। এছাড়াও মঞ্চে করণ জোহরে ঘিরে 'লাল দোপট্টেওয়ালি ' গানের তালে নাচতে দেখা গেল অর্জুনদের।


বরুণ-অর্জুনদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। গানের তালে জমিয়ে নাচতে দেখা যায় তিন তারকাকে। আর এই নাচের ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। উল্লেখ্য, আইফার মূল অনুষ্ঠান মঞ্চে কৃতী শ্যাননের সঙ্গে পারফর্ম করার কথা অর্জুনের। দুই তারকার নাচের প্র্যাকটিসের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়েছে ইন্টারনেটে। এবার মূল পর্বের নাচের অনুষ্ঠানের দিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+