রবিবার আলিবাগে বিয়ের সানাই বাজবে বরুণ ও নাতাশার, অতিথি সংখ্যা মাত্র ৫০ জন!
রবিবার আলিবাগে বিয়ের সানাই বাজবে বরুণ ও নাতাশার, অতিথি সংখ্যা মাত্র ৫০ জন!
করোনা ভাইরাস মহামারির আগেও বলিউডে বিয়ে মানে দারুণ এক ধুম–ধাড়াকা বিষয়। বিশেষ করে বিয়ে বা রিসেপশনে বলিউড তারকাদের ভিড়ে চাঁদের হাট বসত। কিন্তু সেসব এখন অতীত, করোনা পরবর্তীকালে বলিউড তারকার বিয়েতে আর হয়ত সেরকম জাঁক জমক বা অতিথিদের লম্বা তালিকা দেখা যাবে না। যেমনটা স্থির করেছেন বরুণ ধাওয়ান। ২৪ জানুয়ারি রবিবার তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ে করতে চলেছেন আলিবাগে, তবে খুবই সীমিত অনুষ্ঠান ও অতিথিদের নিয়ে।

আলিবাগে বরুণ–নাতাশার বিয়ে হবে। দুই পরিবারের সদস্যরা ইতিমধ্যেই বিয়ের গন্তব্যস্থলের জন্য মুম্বই ছেড়েছেন। এই জুটির বিয়েতে মাত্র ৫০ জন অতিথি আসবেন বলে জানা গিযেছে। মহামারির জন্য বিয়ের সময় এত কম সংখ্যক অতিথিদের ডাকা হয়েছে বলে জানানো হয়।
বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার ছাড়াও বিয়েতে আসবেন করণ জোহর। কারণ বরুণের বলিউডে প্রবেশ করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়েই হয়েছিল। জানা গিয়েছে, রণবীর কাপুর ও আলিয়া ভাটও বিয়েতে যোগ দিতে পারেন। সলমন খান ও শাহরুখ খানকেও বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এসআরকে বরুণের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না কারণ তিনি পাঠান ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
রবিবার আলিবাগেল বিচ রিসর্টে বরুণ ও নাতাশার বিযের অনুষ্ঠান হবে। তবে বিয়ে সংক্রান্ত কোনও খবরই বরুণ বা নাতাশার পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। অতিথিদেরও বিযের কার্ড ইমেলে পাঠানো হয়েছে খুবই গোপনভাবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications