ব্যাচেলর পার্টি থেকে সঙ্গীত নাইট, আলিবাগে জমে উঠেছে বরুণ–নাতাশার বিয়ের অনুষ্ঠান

আলিবাগে জমে উঠেছে বরুণ–নাতাশার বিয়ের অনুষ্ঠান

রবিবার রীতি–রেওয়াজ মেনে বিগ ফ্যাট পাঞ্জাবি বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। মুম্বই থেকে একটু দূরে আলিবাগের ম্যানসন হাউসে বরুণের বিয়ে সম্পন্ন হবে। বিলাসবহুল এই রিসর্ট ইতিমধ্যেই বরুণের বিয়ের জন্য সেজে উঠেছে। তবে করোনা ভাইরাস মহামারির কারণে এ বিয়েতে অতিথি সংখ্যা মাত্র ৫০ জন করা হয়েছে। শনিবার আলিবাগের রিসর্ট মেহেন্দি সেরিমনি ও সঙ্গীতের অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে।

বরুণ–নাতাশার মেহেন্দি

বরুণ–নাতাশার মেহেন্দি

শনিবার খুব সকালেই বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের মেহেন্দি সেরিমনি হয়ে যায়। রিসর্টের সামনে ছবি তুলতে দেখা গিয়েছে মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়াকে। তিনি ও তাঁর দল মেহেন্দি সেরিমনির সময় নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বরুণ ধাওয়ান নিজে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেখানে তিনি পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বিয়ের আনন্দে মেতেছেন। বরুণের পরনে ছিল সোনালি রঙের ট্র‌্যাডিশনাল পোশাক, বরুণকে দারুণ লাগছিল। বরুণের পাশেই ছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। বিয়ের জায়গা থেকে এটা বরুণের হবু বর হিসাবে প্রথম লুক ছিল।

বরুণ–নাতাশার সঙ্গীত নাইটে ডিজে হলেন বস্কো

বরুণ–নাতাশার সঙ্গীত নাইটে ডিজে হলেন বস্কো

ডিজে বস্কো, যিনি বরুণ ধাওয়ানের সঙ্গে সেই ৯০ দশক থেকে কাজ করে চলেছেন, তিনি বরুণ ও নাতাশার সঙ্গীতে গান বাজালেন ডিজে হিসাবে। ম্যনসন হাউসেই ডিজে নাইটের আয়োজন করা হয়েছিল এবং গোটা রিসর্ট ঘিরে দেওয়া হয়েছিল যাতে কেউ কোনও ছবি না পায়।

ম্যানসন হাউসে শুরু হয়ে গিয়েছে বিয়ের আয়োজন

ম্যানসন হাউসে শুরু হয়ে গিয়েছে বিয়ের আয়োজন

ম্যানসন হাউসের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় পাঞ্জাবি গান বাজছে ম্যানসন হাউসে, যা শোনা যাচ্ছিল।

 বরুণ ধাওয়ান পৌঁছান রিসর্টে

বরুণ ধাওয়ান পৌঁছান রিসর্টে

শুক্রবার রাতে বরুণ তাঁর ব্যাচেলর পার্টির পর শনিবার দুপুরে ম্যানসন হাউসে পৌঁছান। তিনি তাঁর নিজের গাড়ি করে রিসর্টে আসেন এবং সংবাদমাধ্যমদের সঙ্গে কথা বলেন। একজন সংবাদমাধ্যমের কর্মী বরুণ ধাওয়ানকে বিয়ের জন্য অভিনন্দন জানান, তার জবাবে বরুণ ধন্যবাদ জানিয়ে হাসেন। বরুণ নিজেও ম্যানসন হাউস থেকে ছবি পোস্ট করেন, যেখানে তিনি পুলসাইডে বসে রয়েছে হাতে লাল রঙের পানীয়।

 মণীশ মালহোত্রা ও শশাঙ্ক খৈতান আলিবাগে পৌঁছান

মণীশ মালহোত্রা ও শশাঙ্ক খৈতান আলিবাগে পৌঁছান

আলিবাগে প্রথম অতিথি হিসাবে পৌঁছান মণীশ মালহোত্রা ও নির্মাতাশশাঙ্ক খৈতান। মণীশ মালহোত্রার পরনে ছিল সাদা রঙের জ্যাকেট ও কালো রঙের টি-শার্ট এবং তার সঙ্গে মানানসই প্যান্ট।

 জোয়া মোরানি পৌঁছালেন বরুণের বিয়েতে

জোয়া মোরানি পৌঁছালেন বরুণের বিয়েতে

বলিউড অভিনেত্রী জোয়া মোরানি বরুণ-নাতাশার বিয়েতে যাওয়ার জন্য ম্যাজগাঁও ডক, গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছান। তিনি আলিবাগের জন্য ফেরিতে উঠছিলেন। সাদা রঙের কুর্তা-পাজামা পরেছিলেন তিনি সঙ্গে ছিল দু'‌টি ব্যাগ।

 বরুণ ধাওয়ানের ব্যাচেলর পার্টি

বরুণ ধাওয়ানের ব্যাচেলর পার্টি

বরুণ ধাওয়ানের ব্যাচেলর পার্টি সম্পন্ন হয় ২২ জানুয়ারি শুক্রবার রাতে এবং তিনি ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নাচও করেন। ম্যানিসন হাউস থেকে পাঁচ মিনিটের দূরে একটি বাংলোতে এই ব্যাচেলর পার্টি হয়। জানা গিয়েছে শনিবার ভোর পর্যন্ত এই ব্যাচেলর পার্টি হয়েছে।

বিয়েতে সলমন খানের আসার সম্ভাবনা রয়েছে

বিয়েতে সলমন খানের আসার সম্ভাবনা রয়েছে

জানা গিয়েছে, বরুণের বিয়েতে যোগ দেওয়ার জন্য সলমন খান শুক্রবার বিগ বস-১৪-এর উইকেন্ড কা ওয়ারের শুটিং বাতিল করেছেন। যদিও এখনও কোনও নিশ্চিতভাবে খবর নেই যে সলমন আদৌও বরুণ-নাতাশার বিয়েতে যাবেন কিনা। সলমনের অনুপস্থিতিতে বিগ বসের নির্মাতা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন শোয়ের সদস্যদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+