চলতি মাসেই বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান–নাতাশা দালাল, আলিবাগে পাঁচতারা হোটেল বুক
চলতি মাসেই বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান–নাতাশা দালাল
এ বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কুলি নম্বর ১ তথা বরুণ ধাওয়ান। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে চলতি মাসেই বরুণ–নাতাশার চারহাত এক হতে চলেছে।

সূত্রের খবর, বরুণ এর মধ্যে আলিবাগে গিয়ে নিজের বিয়ের জন্য পাঁচতারা হোটেল বুক করে এসেছেন। করোনা ভাইরাস মহামারির কারণে অতিথিদের তালিকয় কাঁটছাঁট করা হয়েছে। কিন্তু আলিবাগেই বিয়ে হচ্ছে এ খবর নিশ্চিত। সূত্রের খবর, 'এই বিয়েটা একেবারে বিগ, ফ্যাট পাঞ্জাবি বিয়ের মতোই হবে তবে সীমিত সংখ্যক অতিথি নিয়ে। আলিবাগে ধাওয়ানের পক্ষ থেকে ২০০ জন অতিথি বিয়েতে আসবেন বলে স্থির হয়েছে।’
এর আগে বরুণ দাওয়ানের বিয়ের রিপোর্ট নিয়ে বাবা তথা পরিচালক ডেভিড ধাওয়ান বলেছিলেন, 'আমি জানি সকলেই অধীর আগ্রহে বরুণের বিয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন। আমিও তাই। বরুণ বিয়ে করলে আমার পরিবারের সকলেই খুশি হবে। বিয়ে হবে খুব ধুমধাম করে। কিন্তু বিয়ের দিনক্ষণ বা জায়গা এখনও ঠিক করা হয়নি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ বহু বছর ধরে নাতাশ দালালের সঙ্গে বরুণের ডেট চলছে। এই জুটি ছোটবেলার বন্ধু। কিন্তু বরুণ সবসময় তাঁর ব্যক্তিগত জীবনকে আড়াল করে রাখতে ভালোবাসেন। সারা আলি খানের সঙ্গে কুলি নম্বর ১ ফ্লপ হওয়ার পর বরুণ সম্প্রতি যুগ যুগ জিওর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications