'চাকদহ এক্সপ্রেস' ঝুলনের বায়োপিক-এ মুখ্য ভূমিকায় এই বলিউড সুন্দরী
সূত্রের খবর, ঝুলন গোস্বামীর বায়োপিক-এ , ঝুলনের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে।
ভারতীয় ক্রিকেটের পুরুষ দলের একাধিক অধিনায়ককে নিয়ে বায়োপিক হয়েছে বলিউডে। সচিন থেকে ধোনি সমস্ত ক্রিকেটারদের জীবনীই বন্দি হয়েছে সেলুলয়েডে। আসন্ন কপিল দেবের বায়োপিক-এর ঘোষণাও হয়ে গিয়েছে আনুষ্ঠানবিকভাবে। এবার পালা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর। সৌরভের বায়োপিক নিয়ে নানা জল্পনা থাকলেও, বাঙালির ক্রিকেটার হিসাবে সৌরভের আগে ঝুলনের জীবন কাহিনীই আগে সেলুলয়েড বন্দি হবে। আগেই জানা গিয়েছিল ঝুলনকে নিয়ে বায়োপিক গড়তে চলেছেন পরিচালক শুশান্ত দাস। তবে ছবিতে ধুলনের ভূমিকায় কাকে দেখা যাবে সেই নিয়েই ছিল জল্পনা।

সূত্রের খবর, ঝুলন গোস্বামীর বায়োপিক-এ,ঝুলনের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী বাণী কাপুরকে। ছবির নাম আপাতত স্থির হয়েছে 'চাকদহ এক্সপ্রেস' হিসাবে। এছাড়াও ঝুলনের বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা অনুপম খেরকে। মায়ের চরিত্রে থাকছেন কিরণ খের। কোচ স্বপন সাধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বোমা ইরানিকে।


ভারতীয় মহিলা খেলোয়াড়দের নিয়ে বেশ কয়েক বছর ধরেই একাধিক বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। মেরি কোম-এর বায়োপিকের পর সাইনা নেহাওয়ালের বায়োপিক তারি হতে চলেছে। সেই ছবিতে সাইনার ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। আর এবার আসছে ঝুলন গোস্বামীর বায়োপিক। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাস থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির।












Click it and Unblock the Notifications