বলিউডে বসন্তের ছোঁয়া!‌ মালাইকা থেকে বিপাশা, প্রেমের দিনে প্রিয় মানুষদের কী বলছেন তাঁরা

বলিউডে বসন্তের ছোঁয়া!‌ মালাইকা থেকে বিপাশা, প্রেমের দিনে প্রিয় মানুষদের কী বলছেন তাঁরা

ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস। আকাশে–বাতাসে আজ শুধুই প্রেমের গন্ধ। সাধারণ যুগল থেকে শুরু করে বলিউড তারকারাও উদযাপন করছেন এই প্রেমের দিনটি। আর ভ্যালেন্টাইন ডে–এর দিন অত্যন্ত রোম্যান্টিকভাবে শুরু করলেন বলিউডের চর্চিত তারকা জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। অসমবয়স্ক এই জুটির প্রেম যে অমলিন তা আবার প্রমাণ করলেন মালাইকা–অর্জুন। অর্জুন-মালাইকা যেন একে অপরের মধ্যে চরম নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন একে–অপরের মধ্যে। সেই কথাই যেন বলছে মালাইকার ইনস্টাগ্রাম পোস্ট।

মালাইকা অরোরা–অর্জুন কাপুর

সোমবার সকালে প্রেম দিবস উপলক্ষ্যে মালাইকা যে ছবিটা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে তা সত্যিই আপনার মনকে ছুঁয়ে যাবে। অর্জুনকে আঁকড়ে ধরে রয়েছেন মালাইকা, প্রেমিকার কপালে আলতো করে চুমু খাচ্ছেন অর্জুন কাপুর। মালাইকার চোখ বন্ধ, ভালবাসার মানুষের উষ্ণ আলিঙ্গন, আদরে তিনি বুঁদ! ছবিটার মধ্যে কোনও উগ্রতা নেই, কোনও শো-অফ নেই, বড্ড আটপৌড়ে, বড্ড আদুরে! ছবির ক্যাপশন '‌আমার'‌, এর পাশে হার্ট ইমোজি। মালাইকা অর্জুনের এই ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। যুগলের একসঙ্গে ছবি দেখে ফ্যানেরা যে যারপরনাই উচ্ছ্বসিত তা বলা বাহুল্য। জানুয়ারি মাসেই বলিউড উত্তাল হয়ে উঠেছিল মালাইকা আর অর্জুনের বিচ্ছেদের গসিপ-এ! ইন্ড্রাস্ট্রির অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল। কিন্তু সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে ভ্যালেন্টাইন ডে-এর দিন নিজেদের প্রেমকে ফের প্রকাশ্যে আনলেন অর্জুন-মালাইকা।

ভিকি–ক্যাটরিনা

অন্যদিকে বিয়ের পর প্রথম প্রেম দিবস পালন করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। কপালে চুম্বনে ভালোবাসা ভরিয়ে দিলেন ক্যাট-ভিকি, তবে এবছর কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তাঁরা। তাই গালা ডিনার পার্টির সময় নেই হাতে, তবে এই কঠিন মুহূর্তগুলোকেই ভিন্নস্বাদের করে তোলে ভিকি, আর সেটাই যথেষ্ট ক্যাটের কাছে। কাজ নিয়ে বছর শুরু থেকে ব্যস্ত ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের অনুষ্ঠান সারার পর থেকেই তড়িঘড়ি কাজে নেমে পড়েছেন দুজনেই। নেই কোনও বিরাম বিশ্রাম। তাই ঘরোয়া ভাবেই একে-অপরকে আলিঙ্গনের মাধ্যমেই ভি ডে উদযাপন করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

শমিতা শেট্টি–রাকেশ বাপট

'‌বিগ বস ১৫'‌ প্রতিযোগী রাকেশ বাপট এবং শমিতা শেট্টি একসঙ্গে তাঁদের প্রথম ভালোবাসা দিবস উদযাপন করছেন ৷ শমিতার হাতে হাত দেওয়া একটি ছবি শেয়ার করেছেন রাকেশ । অন্যদিকে, শমিতা রাকেশের সঙ্গে একটি বুমেরাং ভিডিও শেয়ার করেছেন ।

করণ সিং গ্রোভার–বিপাশা বসু

প্রেম কী এবং আর কীভাবে সেই প্রেম করণ সিং গ্রোভারের মধ্যে খুঁজে পেয়েছেন, সেই বিষয়ে একটি দীর্ঘ ক্যাপশনে মনের কথা জানিয়েছেন বিপাশা বসু । সঙ্গে তাঁর ও করণ গ্রোভারের ছবি দিয়ে প্রেম দিবসে শুভেচ্ছা জানিয়েছেন।

জ্যাকি বাগনানি–রাকুল প্রীত সিং

জ্যাকি বাগনানি–রাকুল প্রীত সিং

অন্যদিকে, জ্যাকি বাগনানির সঙ্গে রাকুল প্রীত সিং ছবি শেয়ার করে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । জ্যাকি ও রাকুল যেখানে দু'‌জনেই কালো রঙের পোশাক পরে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন রাকুল, '‌আমার বিশেষ ভ্যালেন্টাইন'‌।

মৌনী রায়–সূরয নাম্বিয়া

সম্প্রতি সুরজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাক ঘুরেছে মৌনী রায়। স্বামীর সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপন করছেন মৌনী । সূরজের সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন বাঙালি অভিনেত্রী ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+