২০১৯ এর স্বাধীনতা দিবসের আগে 'বৈষ্ণব জনে তো'র বাংলা গান নেট মাতাচ্ছে ! ভাইরাল ভিডিও একনজরে
জন্মাষ্টমীতে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'গোত্র'।
জন্মাষ্টমীতে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'গোত্র'। সম্প্রীতির বার্তা নিয়ে তৈরি হওয়া এই ছবি গল্প বলতে চলেছে এক মা ও ছেলের সম্পর্কের। অপত্য স্নেহ আর শ্রদ্ধা যে সম্পর্ককে আষ্টেপিষ্টে বেঁধে রাখে , সেই সম্পর্ককে ধর্মের কাঁটাও সরাতে পারে না। এমনই এক বার্তা নিয়ে আসছে ছবি 'গোত্র'। ছবিতে 'বৈষ্ণব জনে তো' গানটির বাংলা ভার্সান আনা হয়েছে। যা রীতিমতো বুঁদ করে রেখেছে নেটিজেনদের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইতিমধ্যেই ইন্টারনেটের কুর্ণিশ কোড়াতে শুরু করেছে এই গান। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বাংলা ছবির গান আপাতত হিট লিস্টে এই সপ্তাহে।
'বৈষ্ণব জনে তো'
যে জন সত্য়িকারের বৈষ্ণব হন, তিনি অপরের দুঃখে নিজেকে উজাড় করে দেন। কারোর কষ্টে তিনি ঝাঁপিয়ে পড়েন। এই বার্তাই রয়েছে মূল 'বৈষ্ণব জনে তো' গানটিতে। আর সেই গান এবার বাংলায় গাইলেন শ্রেয়া ঘোষাল। 'গোত্র 'ছবির হাত ধরে এই গান ইন্টারনেট মাতিয়ে রেখেছে।
'তোমাকে'
এই মুহূর্তে বাংলা ছবি 'পরিণীতা' র 'তোমাকে' গানটির মেল-ভার্সানও মাতাচ্ছে ইন্টারনেট। সুরকার অর্কর কণ্ঠে গাওয়া এই গান ইন্টারনেটে মুক্তি পেতেই তা মাতিয়ে তুলেছে নেট দুনিয়া।
'মা'
এক সন্তানের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক ঠিক কতটা সংবেদনশীল, তা নিয়েই গান 'মা'। বাংলা ছবির 'গোত্র' র 'মা' গানটি রীতিমতো হিট হয়েছে ইন্টারনেটে। ইতিমধ্যে গানটির ভিডিও পেয়েছে ২ হাজারের বেশি 'লাইক'।












Click it and Unblock the Notifications