পাঁচজন ভক্তের সঙ্গে ডেটে যাবেন বাণী কাপুর, তবে রয়েছে শর্ত
করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে যে লকডাউন চলছে তার প্রভাব পড়েছে দৈনিক মজুরদের ওপর। বলিউডের বহু অভিনেতা–অভিনেত্রী উদার হয়ে এই সঙ্কটের সয়ম দেশের পাশে এসে দাঁড়িয়েছেন। অভিনেত্রী বাণী কাপুর একটু অন্যরকমভাবে দিন মজদুরদের সাহায্য করতে এগিয়ে এলেন।

তিনি শনিবার জানিয়েছেন, ভার্চুয়াল ডেটের মাধ্যমে তিনি দিন মজদুরদের জন্য অর্থ সংগ্রহ করছেন। যে সব শ্রমিকরা দেশজুড়ে লকডাউনের কারণে সঙ্কটের মুখে পড়েছেন তাঁদের দিকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বাণী অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুরের সঙ্গে মিলিত হয়ে অনলাইনে অর্থ সংগ্রহ করছেন। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ফ্যানকাইন্ড। বাণী এবং ফ্যানকাইন্ড এই দু’জনে মিলে দারুণ এক উপায় বের করেছেন। বাণীর যে পাঁচজন ভক্ত শ্রমিকদের জন্য খাবার কেনার অর্থ দান করবেন তাঁদের সঙ্গে ভার্চুয়াল ডেটে যাবেন বাণী কাপুর।
বাণী বলেন, 'দেশজুড়ে করোনা ভাইরাস মহামারির কারণে বহু মানুষ সমস্যায় রয়েছেন একজন মানুষ হিসাবে আমাদের উচিত এগিয়ে এসে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমি দেশের দিন মজুর ও তাঁদের পরিবারের জন্য সামান্য কিছু অর্থ সাহায্য করছি যাঁরা এই লকডাউনের সময় সবচেয়ে বেশি সঙ্কটের মধ্যে রয়েছে।’ বাণী আরও বলেন, 'আমার এই ক্রিয়াকলাপের মধ্য দিয়ে পাঁচ জন লাকি উইনার আমার সঙ্গে ভার্চুয়াল ডেটে যেতে পারবে, ভক্তদের অর্থের সাহায্য দেশের শ্রমিক ও তাঁদের পরিবারের মুখে আমরা অন্ন তুলে দিতে পারব।’ এর আগে অর্জুন কাপুরও সাহায্য করেছিলেন দিন মজুরদের।
প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানা গিয়েছে যে এই অনুদান গিভইন্ডিয়া সংস্থাকে দেওয়া হবে। অলাভজনক এই সংগঠন দৈনিক মজুর ও তাঁদের দের গরম গরম রান্না করা খাবার দেয়। প্রত্যেক মিলের দাম ৩০ টাকা করে এবং তা বন্টন হয় মহারাষ্ট্র, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের বিভিন্ন জায়গায়।
বাণী কাপুরের পরবর্তী ছবি সামশেরা আসতে চলেছে। যেখানে তাঁকে রনবীর কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।












Click it and Unblock the Notifications