উৎপল দত্তের জন্মদিনে অভিনেতকে কুর্ণিশ সোশ্যাল মিডিয়ার, শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রী থেকে ঋতুপর্ণার
বাংলা চলচ্চিত্র তথা জাতীয় চলচ্চিত্র তাঁর মতো অভিনেতার কাছে চির ঋণী। 'মগনলাল মেঘরাজ' কিংবা 'হীরক রাজা' -র মতো খলনায়কের চরিত্র যেন তাঁর জন্যই সৃষ্টি হয়েছিল।
বাংলা চলচ্চিত্র তথা জাতীয় চলচ্চিত্র তাঁর মতো অভিনেতার কাছে চির ঋণী। 'মগনলাল মেঘরাজ' কিংবা 'হীরক রাজা' -র মতো খলনায়কের চরিত্র যেন তাঁর জন্যই সৃষ্টি হয়েছিল। একাধারে চলচ্চিত্র একাধারে থিয়েটার, তিনি সমস্ত মঞ্চেরই যোগ্য অভিনেতা ছিলেন। তিনি উৎপল দত্ত। এই স্বনামধন্য অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়া আজ নিজের মতো করে কুর্ণিশ জানিয়েছে।
১৯২৯ সালের ২৯ মার্চ বাংলাদেশের বরিশালে জন্ম তাঁর। গোটা জীবনে চলচ্চিত্র আর থিয়েটারকে অসম্ভব অভিনয়-মেধা দিয়ে সাজিয়েছিলেন তিনি। যত বড় তিনি খলনায়ক , ততবড়ই তিনি কৌতূক অভিনেতা। শুধু তাই নয় কাহিনি নির্ভর ছবি থেকে চরিত্র নির্ভর চলচ্চিত্রে তাঁর দাপট আজও অব্যাহত। দেখে নেওয়া যাক, উৎপল দত্তের জন্মদিনে তাঁকে কীভাবে স্মরণ করল সোশ্যাল মিডিয়া।
মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
এদিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎপল দত্তের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের বক্তব্য।
|
ঋতুপর্ণা সেনগুপ্ত
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও এদিন উৎপল দত্তকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন টুইটারে।
|
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন উৎপল দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।
একেবারে অন্যরকমের পোস্ট!
সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি এদিন সকাল থেকেই ঘুরপাক খেয়েছে তা হল 'বং বাচাল' নামের একটি ফেসবুক পেজ-এর পোস্ট। যার ঘরানা একেবারেই ছিল আলাদা।












Click it and Unblock the Notifications