রূপ ও শরীরী নেশায় মাত করার ক্ষমতা রাখেন ঊর্বশী রাউতেলা, দেখুন তাঁর উষ্ণ আবেদনের কয়েকঝলক
সুন্দরী ঊর্বশী রাউতেলা নিজের শরীরী আবেদনে বলিউডের পাশাপাশি তামিল সিনেমাতেও নজর কেড়েছেন। ঊর্বশীকে নিয়ে গুরুত্বপূর্ণ নানা তথ্য জেনে নেওয়া যাক একনজরে।
বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ঊর্বশী রাউতেলা। সুন্দরী ঊর্বশী নিজের শরীরী আবেদনে বলিউডের পাশাপাশি তামিল সিনেমাতেও নজর কেড়েছেন। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মানো ঊর্বশী উত্তরাখণ্ডের হরিদ্বারের মেয়ে। ১৫ বছর বয়স থেকেই মডেলিংয়ে নাম লেখাতে শুরু করেন তিনি। ২০০৯ সালে 'মিস টিন ইন্ডিয়া' খেতাবও পান। এরপরে ২০১১ সালে 'মিস এশিয়ান মডেল' খেতাব পান। এরপর ধীরে ধীরে অনেক সুন্দরী প্রতিযোগিতায় খেতাব জেতেন। এই ঊর্বশীকে নিয়ে গুরুত্বপূর্ণ নানা তথ্য জেনে নেওয়া যাক একনজরে।

সুন্দরী প্রতিযোগিতার খেতাব
২০১১ সালে ইন্ডিয়ান প্রিন্সেস, ট্যুরিজম কুইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড খেতাব পান ঊর্বশী রাউতেলা। মিস ডিভা ইউনিভার্স ২০১৫ হন তিনি। এছাড়া ২০১৫ সালেই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

সিনেমায় পা রাখা
২০১৩ সালে সানি দেওলের বিপরীতে 'সিং সাব দ্য গ্রেট' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন ঊর্বশী রাউতেলা। এই সিনেমায় তাঁর চরিত্রের নাম ছিল মিনি। ২০১৫ সালে কন্নড় সিনেমা ঐরাবত সিনেম কন্নড় সিনেমা জগতে পা রাখেন তিনি। এরপরে ২০১৬ সালে 'সনম রে' ও 'গ্রেট গ্র্যান্ড মস্তি' সিনেমা দিয়ে বলিউডে পরিচিতি পান তিনি।

বাংলা সিনেমায় কাজ
২০১৫ সালে বাংলা সিনেমা প্রবাসিনী-তে 'চলো ভাই' নামে একটি গানের দৃশ্যে অভিনয় করেন ঊর্বশী। সেই সিনেমাটি বাংলাদেশি প্রযোজনায় তৈরি। পরিচালক স্বপন আহমেদ। যদিও এখনও ছবিটি মুক্তি পায়নি। এটাই হতে চলেছে বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন ফিল্ম। এতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তীও।

মিউজিক ভিডিওয় কাজ
সিনেমার পাশাপাশি ২০১৪ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের 'লাভডোজ' নামে মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ২০১৬ সালে মিকা সিংয়ের 'লাল দুপাট্টা' ও হানি সিংয়ের 'গল বন গয়ি' মিউজিক ভিডিওতে ঊর্বশীকে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications