মালাইকার প্রাক্তন প্রেমিকের প্রেমে পাগল উরফি, লজ্জা-শরম ত্যাগ করে কী বললেন তিনি....

বিদঘুটে সব পোশাক পরে পাপারাৎজিদের নজর কাড়েন উরফি জাভেদ। পোশাকের কারণেই বলিপাড়ায় হইহই ফেলে দেন তিনি। সেই উরফি জাভেদ নাকি অর্জুন কাপুরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। প্রকাশ্যেই এই দাবি করেছেন উরফি জাভেদ।

সোশ্যাল মিডিয়া সেনশেসন উরফি দাবি করেছেন তিনি ভীষণ পছন্দ করেন অভিনেতা অর্জুন কাপুরকে। এক কথায় তাঁর প্রেমে তিনি হাবুডুবু খান। উরফি এও জানিয়েছে বলিউডের পার্টিতে দুবার নাকি অর্জুন কাপুরের সঙ্গে দেখাও হয়েছিল তাঁর। তাঁকে দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে অনেককিছু ঘুরপাক খাচ্ছিল অকপটে স্বীকার করে নিয়েছেন উরফি।

urfi javed

তিনি জানিয়ছেন অর্জুন কাপুরকে দেখে তাঁর মাথার মধ্যে যা যা মনে হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। একজনকে ভালোবেসে যা যা করতে ইচ্ছে হয় তাই তাই মাথার মধ্যে ঘুরছিল।

উরফি জানিয়েছেন অর্জুন কাপুরকে দেখে নিজেকে স্থির রাখতে পারছিলেন না তিনি। অতোটাই ভেতরে ভেতরে আবেগে ভাসছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য মালাইকা আরোরার সঙ্গে দীর্ঘ প্রেমে ছিলেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা।

তারপরে দীর্ঘদিন তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। মলদ্বীপ থেকে বালি ছুটি কাটাতে দেখা গিয়েছিল তাঁদের। আবার বলিপাড়ার একাধিক পার্টিতে তাঁদের হাত ধরাধরি করে ঘোরা ফেরা করতে দেখা যেত। এই নিয়ে গুঞ্জনও চলত। কীভাবে অর্জুন কাপুর এতো বড় একজনক ডেট করছেন। সম্প্রতি তাঁদের বিচ্ছেদ ঘটেছে শোনা যাচ্ছে। তবে তাঁরা কেউ এই নিয়ে কোনও কথা বলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+