Urfi Javed: উরফি জাভেদকে প্রাণনাশের হুমকি, কী করেছেন অভিনেত্রী
বলিপাড়ার বিতর্কিত চরিত্রগুলির মধ্যে অন্যতম উরফি জাভেদ। প্রায়ই তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। বিতর্কিত সব পোশাক পরে প্রকাশ্যে আসেন তিনি। বিতর্কের কারণেই উরফির জনপ্রিয়তা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা চমকে দেওয়ার মতো।
সেই উরফি জাভেদকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। কেন তার কারণ অত্যন্ত বিতর্কিত। উরফি জাভেদ নাকি ভুলভুলাইয়ার রাজপাল যাদবের লুক রিক্রিয়েট করেছিলেন। এবং সেটা নিয়ে ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। হ্যালোইের জন্য নাকি এই লুক শেয়ার করেছিলেন তিনি। তারপরেই নাকি তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

সেই হুমকি মেসেজ আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে স্পষ্ট তাঁকে প্রাণে মারার হুমকির কথা উল্লেখ করা রয়েছে। ভুলভুলাইয়াতে রাজপাল যাদব যেভাবে লাল রঙ দিয়ে গা রং করে ছবি শেয়ার করেছিলেন সেই লুকটাই উরফি জাভেদ রিক্রিয়েট করেছেন। লাল রঙের স্কিনি টপ আর ধুতি পরে গলায় গাঁদা ফুলের মালা দিয়ে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications