নতুন বছরের শুরুতেই একের পর এক ফার্স্ট লুকে চমক ধরালেন বলিউড তারকারা

বছর শুরু হতেই একের পর এক বলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে শুরু করেছে।

বছর শুরু হতেই একের পর এক বলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে শুরু করেছে। অজয় দেবগণ থেকে অভিষেক বচ্চন, ফারহান আখতার, রাজকুমার রাও, ইশান খট্টর অনন্যা পাণ্ডের আপকামিং ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

নতুন বছরের শুরুতেই একের পর এক ফার্স্ট লুকে চমক ধরালেন বলিউড তারকারা

টুইটে নিজের আপকামিং ফিল্ম ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া-র ফার্স্ট লুক প্রকাশ করলেন অজয় দেবগণ। পরিচালক অভিষেক দুধাইয়া অজয় দেবগণের ছবির সেই ফার্স্ট লুকের টুইটটি শেয়ার করেছে। ২০২০ সালের ১৪ অগস্ট রিলিজ হবে ছবিটি। ছবিতে স্কোয়াড লিডার বিজয় করনিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে।

সামনে এসেছে ফারহান আখতারের তুফান ছবির ফার্স্ট লুকও। রাকেশ ওমপ্রকাশ মেহরার তুফান ছবিতে বক্সারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ফারহান আখতারকে। ভাগ মিলখা ভাগের পর রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে ফারহানের এটি দ্বিতীয় ছবি। টুইটারের নিজের বক্সার লুকের প্রথম ছবিটি শেয়ার করেছেন ফারহান।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিজের আপকামিং ফিল্ম লুডো-র ফার্স্ট লুক প্রকাশ করলেন রাজকুমার রাও। ইনস্টাগ্রামে নিজের নতুন ছবির লুক শেয়ার করেছেন তিনি। তাতে অনেকেই তাঁকে আলিয়া ভাট বলেও ভুল করেছেন। কারণ নতুন ছবির একটি লুকে মেয়েদের পোশাকে দেখা গিয়েছে রাজকুমার রাওকে। পরিচালক অনুরাগ বাসুর ছবি লুডোতে রয়েছেন অভিষেক বচ্চন, আদিত্য রায় কাপুর, ফতেমা সানা শেখ।

ইশান খট্টর ও অনন্যা পান্ডের নতুন ছবি খালি পিলি-র ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। ইশান খট্টর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন। ট্যাক্সি চালকে ভূমিকায় দেখা যাবে ইশানকে। অন্যদিকে অনন্যার এটি তৃতীয় ছবি হতে চলেছে। ২০২০ সালের ১২ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+