এবার হলিউডকে টেক্কা দিতে বলিউডেও তৈরি হচ্ছে একগুচ্ছ সুপারহিরো মুভি

বলিউডের সুপারহিরো মুভি

২০২২ সাল শুরু হয়ে গিয়েছে। আর সঙ্গে সব বিপত্তি কাটিয়ে নতুন ভাবে কাজে মনোনিবেশ করার চেষ্টা করছে বলিউড। সেই মতই নতুন বছরে নতুন ছবির মুক্তির অপেক্ষায় আছেন দর্শকরা। কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধ করতে ঝাঁপ পরেছিল সিনেমা হলগুলোতে। মাঝে কোভিডবিধি মেনে সিনেমা হল খুললেও দীর্ঘদিন ধরে হলমুখী হয়নি জনতা। আর বছরের শুরুতেই ওমিক্রনের থাবায় ফের নানা রকম বিধি নিষেধ জারি করা হয়েছে থিয়েটার হল গুলির উপর। তবে সেই ফাঁড়া থেকে মুক্তি দিতে এবার বলিউডে আসছে একগুচ্ছ সুপারহিরোরা।

ব্রহ্মাস্ত্র

ব্রহ্মাস্ত্র

বহুদিন ধরেই মাল্টি স্টারার এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন দেশের দর্শককুল। আয়ান মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র'তেই প্রথমবারের জন্য রিল লাইফে একসঙ্গে দেখা যেতে চলেছে র‍্যেল লাইফ কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সিনেমার শুটিং শুরু হওয়ার সময় থেকেই এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। আর তাতেই উৎসাহ বেড়েছে দর্শকদের।

 কৃষ ৪

কৃষ ৪

ভারত যখন ইটি, স্টার ওয়ারর্স, কিংবা মার্বেল ও ডিসির সুপারহিরো ফল্ম ছাড়া আর কিছু ভাবতেই পারতনা তখন ভারতের গর্ব বাড়িয়েছে রাকেশ রোশনের সৃষ্টি কৃষ। আর কৃষের ভূমিকায় সত্যিই অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন 'গ্রিক গড' হৃত্বিক রোশন। আর বলিউডের এই জনপ্রিয় সুপারহিরো ছবির ফ্র্যাঞ্চাইজিতে আরও একবার মুখ্যভূমিকায় দেখা যাবে হৃতিককে। ক্যানসার থেকে ফিরে এসে ফের নিজের সবথেকে সফল ছবির সিক্যুয়েলের কাজে হাত দিয়েছেন রাকেশ রোশন। আর এই খবরে এখন থেকেই উৎসাহিত ফ্যান মহল।

দ্য ইমমর্টাল অশ্বত্থামা

দ্য ইমমর্টাল অশ্বত্থামা

এই ছবির নির্মাতারা জানিয়েছেন বলিউডের সুপারহিরোধর্মী সিনেমা গুলির মধ্যে সেরা হতে চলেছে এই ছবি। এখানে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে। এই ছবির পরিচালক হলেন উরি খ্যাত পরিচালক আদিত্য ধর। নিজের লুক নিয়ে দারুণ ব্যস্ত ভিকি কৌশল।

রক্ষক

রক্ষক

বলিউডের ফিটনেস কিং জন আব্রাহাম তাঁর আসন্ন ছবি রক্ষকে সুপারহিরোর চরিত্রে অভিনয় করতে চলেছেন। গ্যাংস্টারধর্মী ছবির জন্য বিখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্তার আসন্ন সিনেমা রক্ষক তৈরি হয়েছে সুপারহিরো কমিক্স অনুযায়ী।

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+