দর্শকদের পেটে খিল ধরাতে আসছে 'হেরা ফেরি ৩'! কারা কারা অভিনয় করবেন এই সিনেমায়?
দর্শকদের পেটে খিল ধরাতে আসছে 'হেরা ফেরি ৩'! কারা কারা অভিনয় করবেন এই সিনেমায়?
২০০০ সালে মুক্তি পেয়েছিল 'হেরা ফেরি' ছবিটি। যা সে সময় বেশ জনপ্রিয় হয়েছিল। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠি অভিনীত 'হেরা ফেরি' এবং 'ফির হেরা ফেরি' দর্শকদের মুখে হাসি এনেছিল। তা আজও কিন্তু মানুষেরা ভুলতে পারেননি। তবে, এবার খুব শীঘ্রই অনুগামীদের জন্য আসছে 'হেরা ফেরি ৩’। এই ছবিটির প্রযোজনায় রয়েছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। আর এই সুখবরটি তিনিই জানালেন সিনেমা প্রেমীদের।

এই খবরে বেশ উচ্ছ্বসিত অনুগামীরা। তবে, অনেকেররই প্রশ্ন আসন্ন সিনেমায় কী অভিনয় করবেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল? আর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। হেরা ফেরি' প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা বলেছেন, তিনি পুরানো তারকাদের নিয়ে 'হেরা ফেরি ৩’ এর আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
হেরা ফেরি ১ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন, আর তা লিখেছেন ও পরিচালনা করেছেন প্রয়াত নীরজ ভোরা। প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় আসছে হেরাফেরি ৩। নাদিয়াদওয়ালা জানান, আমরা সিনেমার গল্প, স্ক্রিপ্ট, স্ক্রিনপ্লে ও চরিত্র সম্পর্কে বেশ সচেতন আছি। আগের ছির থেকে এই সিনেমার গপ্ল কিছুটা আলাদা ধরনের হবে। খুব তাড়াতাড়ি আমরা আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করব।
অপরদিকে, অভিনেত্রী জেনিফারকে কার্তিক আরিয়ানের বিপরীতে একটি ছবিতে দেখা যাবে। তবে, এই জুটিকে কোন সিনেমায় দেখা যাবে, তা এখনও জানা যায়নি। জেনিফার উইঙ্গেট এবং কার্তিক আরিয়ান সুন্দর একটি জুটি তৈরি করবেন বলে আশাবাদী অনুগামীরা।
জেনিফার এখন সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় টেলিভিশন অভিনেত্রী। জানেন তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। বর্তমানে তিনি প্রচুর সিনেমার অফার পেয়েছেন। তিনি অনেক ছবিকেই রিজেক্ট করেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করার জন্য।
অভিনেত্রী টেভিশনে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। তিনি সরস্বতীচন্দ্র , কুমুদ দেশাই, বেয়হাধ ধারাবাহিকে মায়া মেহরোত্রা এবং বেপান্নাহ ধারাবাহিকে জয়া সিদ্দিকি চরিত্রে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় হয়েছেন। তাছাড়াও তিনি অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। কুসুম, কসৌটি জিন্দেগি কে, সঙ্গম-সহ অন্যান্য সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।
সম্প্রতি কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া ২এ অসাধারণ অভিনয়ে বুদ আমজনতা। খুব তাড়াতাড়ি তাঁকে কৃতি শ্যাননের সঙ্গে শেহজাদা-তে দেখা যাবে । ভুল ভুলাইয়া ২ প্রায় ১৭৫ কোটি আয় করেছে এবং এই মুহূর্তে নির্মাতাদের লক্ষ্য ২০০ কোটির দিকে।












Click it and Unblock the Notifications