অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাড়িতে উত্তরপ্রদেশ পুলিশ, কিন্তু কেন?
২৪ লাখ টাকা আর্থিক প্রতারণার তদন্তে অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুম্বইয়ের বাসভবনে হানা দিল উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুলিশ।
২৪ লাখ টাকা আর্থিক প্রতারণার তদন্তে অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুম্বইয়ের বাসভবনে হানা দিল উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুলিশ। বলিউড থ্রিলার দাবাং, রাউডি রাঠোর খ্যাত অভিনেত্রীকে ওই প্রতারণা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার সুপুত্রী সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি ২৪ লাখ টাকা নেওয়ার পরেও দিল্লির এক অনুষ্ঠানে কথা দিয়েও যাননি। মোরাদাবাদ পুলিশ স্টেশনে অভিনেত্রী বিরুদ্ধে এফআইআর দায়ের করে ওই অনুষ্ঠানের ইভেন্ট ম্যামেজমেন্ট গ্রুপ। সেই মামলাতেই সোনাক্ষীর বয়ান নিতে মুম্বইয়ের জুহু পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার অভিনেত্রীর বাড়িতে হানা দেয় মোরাদাবাদ পুলিশের একটি দল।
সেদিন দাবাং গার্ল বাসভবনে ছিলেন না বলেই জানা গেছে। তাঁর জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করে বাধ্য হয়ে প্রস্থান নেয় পুলিশ। শুক্রবার ফের সোনাক্ষীর বাড়িতে যান তদন্তকারীরা। যদিও অভিনেত্রীর মুখপাত্র ২৪ লাখ টাকা প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সোনাক্ষীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ ৯ বছরের ফিল্মি কেরিয়ারে সোনাক্ষী সিনহা সততার সঙ্গে কার করেছেন বলেও দাবি করেছেন তাঁর মুখপাত্র।
এই মুহূর্তে বেশকিছু হিন্দি সিনেমার স্যুটিং নিয়ে ব্যস্ত আছেন সোনাক্ষী। তার মধ্যে অন্যতম খানদানি শফকনামা, মিশন মঙ্গল ও দাবাং থ্রি। এই ব্যস্ততার মধ্যে বাড়িতে পুলিশের আনাগোনায় সোনাক্ষী হতাশ বলেও জানিয়েছেন তাঁর মুখপাত্র।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications