একটা সময়ে ত্রিকোণ প্রেমের জালে পড়েন অনুষ্কা! জানেন কি এই গোপন ঘটনাগুলি

শোনা যায়, রণবীর ও অর্জুন কাপুরের সঙ্গে ত্রিকোণ প্রেমের জালে পড়ে যান অনুষ্কা। জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল তখন।

অনুষ্কার সঙ্গে বিরাট কোহলির বিয়ে নিয়ে এই মুহুর্তে নানা খবর , জল্পনা তুঙ্গে। এই জুটির প্রেম নিয়েও কিছু কম হৈচৈ হয়নি। তবে বিরাটের সঙ্গে অনুষ্কার প্রেম পর্বের আগে , ঘটে যায় অনেক প্রেম ঘটিত কাণ্ড যার কেন্দ্রে ছিলেন স্বয়ং বিরাটের আদরের 'নুষ্কি' অনুষ্কা শর্মা। শোনা যায়, রণবীর ও অর্জুন কাপুরের সঙ্গে ত্রিকোণ প্রেমের জালে পড়ে যান অনুষ্কা। জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল তখন।

'ব্যান্ড বাজা বারাত'

'ব্যান্ড বাজা বারাত'

সময়টা ২০১০ সাল। সেই সময়ে মুক্তি পায় রণবীর -অনুষ্কা অভিনীত 'ব্যান্ড বাজা বারাত' ছবিটি। গুঞ্জন ছিল ,সেই সময় থেকেই অনুষ্কার সঙ্গে সম্পর্ক গভীর হতে থাকে রণবীর সিং এর।

 ডেটিং এর ঘটনা

ডেটিং এর ঘটনা

এরপরই একটা সময়ে করণ জোহরের চ্যাট শো-তে দুজনে আমন্ত্রিত হন। সেখানে নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেন অনুষ্কা- রণবীর। তবে কথায় বার্তায় বোঝা যায়, যে ডেটিং গোপনে শুরু করেছেন তাঁরা। মজা করে রণবীরকে 'নোংরা ছেলে' বলেও মন্তব্য করেন অনুষ্কা। যার পর দুজনের মধ্যে চোখের ইশারাও হয়।

অর্জুনের 'এন্ট্রি'

অর্জুনের 'এন্ট্রি'

এরকমই এক দুষ্টু-মিষ্টি লাভস্টোরির মধ্যে ঢুকে পড়েন অর্জুন কাপুর। অনুষ্কার প্রতি তাঁরও প্রেম ছিল বলে জানা যায়।

অর্জুনের জন্মদিনে রণবীর-অনুষ্কা আমন্ত্রিত

অর্জুনের জন্মদিনে রণবীর-অনুষ্কা আমন্ত্রিত

এরপর একটা সময়ে অর্জুনের জন্মদিনে রণবীর ও অনুষ্কা আমন্ত্রিত হন। গোপন সূত্রের খবর, সেখানে নাকি অর্জুন অনুষ্কার প্রতি অনুরাগ দেখাতে গেলে, পার্টিতে অর্জুন কাপুরের সঙ্গে চরম ঝামেলা হয় রণবীর সিং এর।

বিচ্ছেদ

বিচ্ছেদ

২০১১ সালে আইফা-র পুরস্কার বিতরণী মঞ্চে রণবীর সোনাক্ষির প্রতি কিঠু অঙ্গভঙ্গি করেন মঞ্চে। যা ভালোভাবে নেননি অনুষ্কা। আর এর থেকেই সূত্রপাত হয় বিচ্ছেদের।

ভেঙে পড়েন রণবীর

ভেঙে পড়েন রণবীর

এরকম এক বিচ্ছেদের পর অনুষ্কার তরফে কোনও মন্তব্য় না এলেও, ভীষণভাবে ভেঙে পড়েন রণবীর। সেই সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, তাঁর সঙ্গে অনুষ্কার দূরত্ব তৈরি হয়েছে। আর তিনি 'মিস' করতে শুরু করেছেন অনুষ্কাকে।

এর একযুগ পর যা হল...

এর একযুগ পর যা হল...

কথায় বলে ,সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টায়। সেই নিয়মেই জীবন পাল্টালো অনুষ্কা রণবীরের। অনুষ্কার জীবনে এরপর আসে বিরাট আর রণবীর প্রেম খুঁজে পান দীপিকার মধ্য়ে। আর অনুষ্কা ও রণবীর ও নিজেদের ঝামেলা মিটিয়ে নেন।

বন্ধুত্ব হয় অর্জুন-রণবীরের

বন্ধুত্ব হয় অর্জুন-রণবীরের

এই সমস্যার কালোমেঘ কাটার পর বন্ধুত্ব গভীর হয় অর্জুন -রণবীরের। আর সেই বন্ধুত্ব ক্রমেই আরও বেশী গভীর হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+