(ছবি) আরিয়ান, সুহানা, আব্রাম, ৩ সন্তানের সঙ্গে শাহরুখ খানের অদেখা কিছু ছবি

মুম্বই, ৭ অক্টোবর : ঈদ উপলক্ষে ছোট ছেলে আব্রামের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করলেন শাহরুখ খান। মুহূর্তের মধ্য়ে হাজার হাজার, রিটুইট, কমেন্ট উথলে পড়ল শাহরুখের টুইটার অ্যাকাউন্টে। কারণ এই প্রথমবার আব্রামের ছবি প্রকাশ করলেন শাহরুখ।

আব্রাম ছাড়াও শাহরুখ ও গৌরির দুই সন্তান আরিয়ান ও সুহানা যারা ইতিমধ্য়ে তারকা হয়ে গিয়েছেন। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন আরিয়ান। কিন্তু আব্রামকে দেখার একটা কৌতুহল তো ছিলই শাহরুখ ভক্তদের মধ্যে। দেখার পর অনেকেরই প্রতিক্রিয়া আব্রাম একেবারে শাহরুখেরই ছোটবেলা যেন।

শাহরুখ নিজের ছেলেমেয়েদের নিয়ে খুবই আবেগপ্রবণ এবং রক্ষণশীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সন্তানদের নিয়ে মন খোলা আলোচনায় শাহরুখ জানিয়েছিলেন, "ভগবানের অশেষ কৃপা আমার ছেলেমেয়েরা আমার কোনও অভ্যাস পায়নি। আমার ছেলেমেয়ে বলে বলছি না কিন্তু ওরা সত্যিই খুব ভাল। আমার, সুহানা ও আব্রাহামের মধ্যে একটাই মিল যে তিনজনেরই গালে টোল পড়ে।"

মাঝে মধ্যেই কাজের চাপে যখন দূরে থাকার ফলে ছেলে মেয়েদের মিস করেন শাহরুখ তখন ছেলেমেয়েদের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন। নিজের সন্তানদের নিয়ে কোনও আবেগ বা অনুভূতিই লুকিয়ে রাখেন না বলিউডের এই ব্লক বাস্টার তারকা।

দেখে নিন ৩ সন্তানের সঙ্গে শাহরুখের অদেখা কিছু ছবি।

ছবি ১

ছবি ১

মেয়ে সুহানার সঙ্গে খেলার মাঠে। কেকেআর-এর ম্যাচ ছিল সেদিন।

ছবি ২

ছবি ২

সারাদিন সুহানা আর আরিয়ানের সঙ্গে খেলে হাঁপিয়ে গিয়েছেন শাহরুখ।

ছবি ৩

ছবি ৩

ক্রিকেট মাঠে মা ও বাবার সঙ্গে আরিয়ান ও সুহানা।

ছবি ৪

ছবি ৪

পরিবারের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্তের এই ছবি। শাহরুখের ফ্যামিলি অ্যালবাম থেকে।

ছবি ৫

ছবি ৫

এই প্রথমবার পরিবারের সবচেয়ে ছোট সদস্য অর্থা্‌ৎ শাহরুখ ও গৌরির তৃতীয় সন্তান আব্রাহামের ছবি প্রকাশ করলেন শাহরুখ।

ছবি ৬

ছবি ৬

ছোটবেলা থেকেই আরিয়ানের সুপারম্যান বাবাই। বড় হয়েও সেই মতের খুব একটা হেরফের হয়নি।

ছবি ৭

ছবি ৭

আরিয়ান যখন খুব ছোট, তখন থেকেই এক্সপ্রেশনে পটু আরিয়ান। বাবার সঙ্গে তাল মিলিয়ে ছবি তোলার জন্য রাগি সাজার অভিনয় আরিয়ানের।

ছবি ৮

ছবি ৮

মজার ছলে বিভিন্ন পোসে শাহরুখ, আরিয়ান ও সুহানা।

ছবি ৯

ছবি ৯

আর একটি অনবদ্য ছবি।

ছবি ১০

ছবি ১০

আব্রাহাম জন্মের পর

ছবি ১১

ছবি ১১

বাবার কাঁধ ছুঁয়ে ফেলেছে আরিয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+