হাতে খড়কুটো ধরে মুম্বই এসে আজ তারকা তকমা, জন্মদিনে ফিরে দেখা 'নওয়াজ' নামা
হাতে খড়কুটো ধরে মুম্বই এসে আজ তারকা তকমা, জন্মদিনে ফিরে দেখা 'নওয়াজ' নামা
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের অন্যতম সুপারহিট ছবি 'সারফারোশস'এর কথা প্রায় প্রত্যেক সিনেপ্রেমীরই মনে আছে। কিন্তু সেখানে পুলিশ কাস্টোডির সেই দৃশ্যের কথা মনে আছে কি? যেখানে মিরচি শেঠের নাম আর ঠিকানা জানার জন্য জেরা করবেন অফিসার অজয় সিং আর তাঁর সহকর্মী ইন্সপেক্টর সেলিম? মাত্র মিনিট দুয়েকের দৃশ্য, আর সেখানেই যে দুজন বন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন তাঁদের মধ্যে একজনের মুখ এখনও সিনেমটি দেখলে অনেক চেনা চেনা মনে হয়। আসলে সেটাই ছিল তাঁর বলিউডের প্রথম কাজ। কিন্তু তখন কেই বা জানত যে সামান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করা এই ব্যক্তি একদিন ভারতীয় সিনেমার ট্রেন্ড সেটার হয়ে দাঁড়াবেন। এতক্ষণে হয়তো অনেকের মনেই ঘুরছে সম্ভাব্য নাম, তিনি হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর তাঁর জন্মদিনে একবার ফিরে দেখা যাক তাঁর সিনেমা সফর।

নওয়াজ যাত্রা
আমরা যদি হিন্দি সিনেমার আজকের তারকাদের নাম নিই, তাহলে নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়া সেই তালিকা সম্পূর্ণ হতে পারে না। একজন শিল্পী যিনি চোখ, কথা, শরীরী ভাষা সবদিক দিয়ে অভিনয় করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কিন্তু তাঁর এই সুদীর্ঘ যাত্রাপথে তিনি এত চড়াই উৎরাই-এর মধ্যে দিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন, যার কথা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। অবশেষে এত কঠিন পরিস্থিতি পেরিয়ে আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে উঠেছেন।

অভিনেতা হওয়ার সফর
একাধিকবার একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলচ্চিত্র তারকা হওয়ার স্বপ্ন নওয়াজউদ্দিন সিদ্দিকীর কখনও তেমন একটা ছিল না। কিন্তু তিনি যে একজন অভিনেতা হতে চান, তা তিনি অনেক আগেই বুঝেছিলেন। সেজন্য তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে অভিনয় শিক্ষা নেওয়ার জন্য ভর্তি হন। হাজার অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও, তিনি অভিনয় শেখা বন্ধ করেননি। এরপরেই নিজের ভাগ্য পরীক্ষার জন্য মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মায়া নগরী মুম্বইয়ের হাতছানিতে তিনি এসে পৌঁছন সেখানে। নওয়াজউদ্দিন যখন মুম্বাইয়ে আসেন, তখন তাঁর স্বপ্ন বড় তারকা হওয়ার ছিল না, বরং তিনি নাকি টেলিভিশনে কাজ করতে চেয়েছিলেন।

কঠিন পরিস্থিতির মুখোমুখি
নওয়াজউদ্দিন বেশকিছু টক শোতে নিজের প্রথম দিকের সংগ্রামের কথা জানিয়েছেন ভক্তদের। সেই সময় অনেক অডিশন দিলেও তিনি কোথা থেকেও ডাক পাননি। এমনকি মুম্বইয়ের থাকার মতো টাকাও তাঁর কাছে ছিল না। শহরে টিকে থাকার জন্য এককালে বিভিন্ন জায়গায় নানা রকমের কাজ করতে হয়েছিল। এমনকি বেশকিছু সি গ্রেডের ছবিতেও কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি। অনেক ছবিতে ছোট চরিত্রে অভিনয় করতে পিছপা হননি তিনি। তিনি 'সারফারোশ', শূল, মুন্না ভাই এমবিবিএস-এ খুবই ছোটখাটো চরিত্রে অভিনয় করেছিলেন। সেটি ছিল তাঁর জীবনের কঠিনতম সময়।

ভাগ্য বদলের 'কাহানি'
অবশেষে বহু চেষ্টার পর তাঁকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হয়। এই ছবিতে, তিনি বিদ্যা বালানের সঙ্গে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পান। সেই 'কাহানি'তে তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে ছাপ ফেলে দিয়েছিল। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি। হিন্দি সিনেমার সুদর্শন হিরোদের মত দেখতে মোটেই নয় নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। কিন্তু তারপরেও শুধুমাত্র নিজের অসাধারণ অভিনয় গুণ দিয়ে তিনি হয়ে উঠেছেন দেশের অন্যতম সেরা অভিনেতা। কমেডি হোক বা নেগেটিভ চরিত্র, সব জায়গায় সমান সাবলীল তিনি। নওয়াজউদ্দিন সিদ্দিকীর তালাশ ও বদলাপুরের মতো ছবিতে অভিনয় এক আলাদা মাত্রা যোগ করেছে। গ্যাংস অফ ওয়াসিপুর, বজরঙ্গি ভাইজানের মত সুপারহিট ছবিতে তাঁর অভিনয়ের অবদান অনস্বীকার্য। বৃহস্পতিবার তাঁর ৪৭ তম জন্মদিনে আবারও একবার সেলিব্রেট করার পালা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বলিউড যাত্রা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications