মেনে নিতে পারেননি দেওরের মৃত্যু, মারা গেলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি
মেনে নিতে পারেননি দেওয়ের মৃত্যু, মারা গেলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি
গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁকে শেষবারের মতো দেখতে আসতে পারেননি তাঁর বৌদি। দেওরের মৃত্যুশোক সহ্য করতে না পেরে সুধা দেবীও মারা যান। বিহারের পূর্ণিয়াতে মৃত্যু হয় তাঁর।

রিপোর্টে জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের জ্ঞাতি ভাইয়ের স্ত্রী দেওরের আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছিলেন না। অভিনেতার মৃত্যুর খবর শোনার পর থেকে তিনি শোকে নিথর হয়ে গিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন খাওয়া–দাওয়া। মুম্বইয়ে যখন সুশান্তের শেষকৃত্য হচ্ছে তখন হাসপাতালে শেষ নিঃশ্বাস নিচ্ছেন তাঁর বৌদি। শোকের ধাক্কাতেই তাঁর মৃত্যু বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।
মুম্বই পুলিশ জানিয়েছেন যে গত ছ’মাস ধরে হিন্দুজা হাসপাতালে তাঁর মানসিক অবসাদের চিকিৎসা চলছিল। সোমবার ভিলে পার্লে শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবার ও বলিউডের কয়েকজন তাঁর শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন। সুশান্ত সিং রাজপুতের এই মর্মান্তক মৃত্যু বলিউডের অভ্যন্তরে অভিনেতাদের সংগ্রাম করে বেঁচে থাকার বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে এসেছে। অভিনেতাদের প্রতি ইন্ডাস্ট্রির নিষ্ঠুরতা অনেকসময়ই বাইরে থেকে আসা অভিনেতাদের পক্ষে কঠিন হয়ে পড়ে সহ্য করা।












Click it and Unblock the Notifications