'সিনেমাটি দেখতে দিন', 'উড়তা পাঞ্জাব' মামলায় সেন্সর বোর্ডকে কোণঠাসা করে মন্তব্য বম্বে হাইকোর্টের
মুম্বই, ১০ জুন : মানুষের নিজস্ব পছন্দ-অপছন্দ রয়েছে। টিভি হোক বা সিনেমা, মানুষের নিজের বিচার করার ক্ষমতা রয়েছে। তাই মানুষকে সিনেমাটি দেখতে দিন। 'উড়তা পাঞ্জাব' বিতর্কে এদিন এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট।
'উড়তা পাঞ্জাব': নিরর্থক নয় কি সিবিএফসি-র এই ৭ কাটছাঁট?
এদিন উড়তা পাঞ্জাব সিনেমার শুনানিতে সেন্সর বোর্ডকে একহাত নিয়ে হাইকোর্টের মন্তব্য, সেন্সর বোর্ডের কাজ তো শুধু শংসাপত্র দেওয়া। মানুষের ব্যক্তিগত পছন্দ নিয়ে কেন প্রশ্ন তুলছেন। এটা করার কোনও অধিকার কারও নেই।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই বলিউডের ছবি উড়তা পাঞ্জাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেন্সর বোর্ড ও বলিউডের মধ্যে। সিনেমায় মাদক নিয়ে নানা ঘটনা দেখানো হয়েছে। এতে পাঞ্জাবের নাম জড়ানো নিয়ে বিতর্ক হয়েছে।
উড়তা পাঞ্জাব নিয়ে সেন্সর বোর্ডের নির্দেশ প্রসঙ্গে কী বলছে বলিউড?
ছবির টাইটেল থেকে নাম বাদ দেওয়া সহ সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি ছবিতে ৮৯টি কাটেরও সুপারিশ করেন। যে বিতর্ক মেটার বদলে আদালত পর্যন্ত গড়িয়েছে। এর আগেই সেন্সর বোর্ডের সমালোচনা করে আদালত ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপের পক্ষে দাঁড়িয়েছিল।
কেন ছবিতে নাম বাদ দেওয়া সহ এতগুলি দৃশ্যে কাটের সুপারিশ করা হয়েছে তার কারণ নির্দেশ করতে বলা হয়েছে। আর এদিন একেবারে সরাসরি ছবিটি 'দেখতে দিন' বলে মন্তব্য করল বম্বে হাইকোর্ট।


















Click it and Unblock the Notifications