(ছবি) ৯৪ 'ঘা'-য়ে গুরুতর আহত 'উড়তা পাঞ্জাব': নিরর্থক নয় কি সিবিএফসি-র এই ৭ কাটছাঁট?
উড়তা পাঞ্জাব ছবির সঙ্গে সিবিএফসি-র তিক্ত লড়াই অব্যাহত। বোর্ডের তরফে ১৩টি প্রস্তাব দেওয়া হয়েছে ছবির প্রযোজকদের যা কার্যকর করা মানে মোট ৯৪বার কাঁচি চালানো। আর তাতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ছবির নির্মাতা কলাকুশলী থেকে শুরু করে বলিউড সম্প্রদায়ের একাংশ এমনকী সাধারণ মানুষই সিবিএফসি-র বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করে। [(ছবি) বলিউডের নিষিদ্ধ ছবি যা সিনেমাপ্রেমীদের দেখা উচিত]
তবে যে যে জায়গায় কাঁচি চালানো হয়েছে তা কি আদৌও যুক্তিসঙ্গত। সিবিএফসি-র এই ৭টি জায়গায় কাঁচি চালানোর প্রস্তাব সত্যিই হাস্যকর। একটি ছবি যা ইতিমধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য ছবির সার্টিফিকেট পেয়ে গিয়েছে তাতে ৯৪টি দৃশ্যে কাটছাট করার পর কী আর ছবিটিতে কী পড়ে থাকবে? [(ছবি) যে ১০টি বাংলা ছবিতে যৌনতার ছড়াছড়ি]
এই ছবিতে প্রায় ২০টি অশ্লীল শব্দকে কাটার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচন, বিধায়ক, সাংসদ শব্দতেও আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের। পাঞ্জাব রাজ্যের নামের পাশাপাশি একাধিক শহরের নামেও আপত্তি জানিয়েছে বোর্ড। [(ছবি) এসবও আবার বিশ্বের কোনও দেশে নিষিদ্ধ হয় নাকি?]
{photo-feature}












Click it and Unblock the Notifications