'গাঁজা' নিয়ে মন্তব্য করে বিপাকে উদয়! পরিণামে যা ঘটল
বিতর্কের সূত্রপাত অভিনেতা উদয় চোপড়ার এক টুইটকে ঘিরে। টুইটে উদয় দাবি করেছিলেন 'গাঁজা'কে যাতে বৈধতা দেওয়া হয়। আর এর থেকেই শুরু বিতর্ক। নিজের বক্তব্যের সমর্থনে উদয় বেশ কিছু যুক্তি তুলে ধরেন।
বিতর্কের সূত্রপাত অভিনেতা উদয় চোপড়ার এক টুইটকে ঘিরে। টুইটে উদয় দাবি করেছিলেন 'গাঁজা'কে যাতে বৈধতা দেওয়া হয়। আর এর থেকেই শুরু বিতর্ক। নিজের বক্তব্যের সমর্থনে উদয় বেশ কিছু যুক্তি তুলে ধরেন।

উদয়ের দাবি ছিল, গাঁজা সেবন ভারতীয় সংস্কৃতির অন্যতম অংশ। পাশাপাশি গাঁজাকে যদি বৈধতা দিয়ে কর আদায় করা যায়, তাহলে এর থেকে প্রচুর পরিমাণ আয় করতে পারবে প্রশাসন। এছাড়াও উদয়ের দাবি, এটি বৈধ হলে দেশ থেকে অপরাধের পরিমাণ কমবে। আর উদয়ের এই টুইট দেখে তার প্রত্যুত্তর দেয় মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ বলে, 'স্যার, ভারতীয় নাগরিক হিসাবে নিজের মতামত জানানোর অধিকার আপনার রয়েছে। তবে একটু সতর্ক হওয়া দরকার। কারণ ১৯৮৫ সালের মাদক আইন (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট) অনুযায়ী এই মুহূর্তে ভারতে গাঁজা সেবন, মজুত রাখা এবং সরবরাহ শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য। আশাকরি এই তথ্য সকলকে জানিয়ে দেবেন আপনি। '
যদিও মুম্বই পুলিশের এই টুইটের উত্তরে কোনও কিছুই মন্তব্য করেননি যশ চোপড়ার পুত্র উদয়। যদিও নিজের টুইটে অবশ্য উদয় লেখেন যে, তিনি নিজে গাঁজা সেবন করেন না। এদিকে, উদয় আর মুম্বই পুলিশের এই টুইট আর রিটুইট অংশ নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications