উদয় চোপড়ার নয়া লুক ভাইরাল ইন্টারনেটে, ছবি দেখলে চমকে যাবেন
উদয় চোপড়ার সাম্প্রতিক ছবি দেখে চেনার উপায় নেই, সেই এইট প্যাক অ্যাবস নেই, এক গাল কাঁচা পাকা দাড়ি
সুন্দর, সুঠাম চেহারার উদয় চোপড়ার ঝুলিতে বেশ কয়েকটি হিট ছবি আছে ঠিকই, কিন্তু বলিউডে তাঁকে সফল একেবারেই বলা যাবে না। কারণ তাঁর একার জোরে কোনও ছবিই হিট করেনি। যশ চোপড়ার ছেলে ও আদিত্য চোপড়ার ভাইকে গত বছর দশকের মধ্যে ধুম সিরিজ ছাড়া বড় পর্দায় আর দেখা যায়নি। শেষবারও তাঁকে দেখা গিয়েছে ধুম-থ্রি ছবিতে।

সম্প্রতি ইমরান হাশমির বাড়িতে থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে তাঁকে লেন্সবন্দি করে পাপারাৎজিরা। আর সেই ছবি চমকে ওঠার মতই। কোথায় সেই এইট প্যাক অ্যাবস, সেই ম্যাচো লুকস। মোটা সোটা গোল- গাল উদয় চোপড়ার এক গাল কাঁচা পাকা দাড়ি।
এক ঝলক দেখলে না চিনতে পারারই কথা। এদিকে তাঁর এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শুরু হয়ে গিয়েছে ট্রোলও। কেউ কেউ তো তাঁর এই চেহারার সঙ্গে দঙ্গলের আমির খানের চেহারার সঙ্গেও মিল খুঁজে পাচ্ছেন।
#UdayChopra to star in #Dangal2 🤣 pic.twitter.com/8APMcNFbb5
— Manish Tyagi (@tyagi_manish) October 5, 2017
Now it's difficult to relaunch Uday Chopra in Bollywood. May be government should consider him launching from Sriharikota pic.twitter.com/YJIiPvVKcg
— Ra_Bies (@Ra_Bies) October 5, 2017












Click it and Unblock the Notifications