কিংখানকে দেখার আশায় মন্নতে ঢুকে পড়েন গুজরাতের ২ যুবক, চলছে তদন্ত

শাহরুখ খানকে একবার দেখতে পাবেন সেই আশায় কিংখানের মুম্বইয়ের বাংলো মন্নতে পৌঁছে ছিলেন গুজরাতের দুই যুবক। অভিনেতার বাড়িতে ঢুকেও পড়েন তারা।

ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেন অনেকেই। সেই ঘটনা অনেকবারই আমাদের চোখে পড়ছে। তবে এবার পছন্দের নায়ককে একবার দেখার জন্য সোজা তার বাড়িতে পোঁছে গেলেন দুই যুবক। জানা গিয়েছে, শাহরুখ খানকে একবার দেখতে পাবেন সেই আশায় কিংখানের মুম্বইয়ের বাংলো মন্নতে পৌঁছে ছিলেন গুজরাতের দুই যুবক। অভিনেতার বাড়িতে ঢুকেও পড়েন তারা।

কিংখানকে দেখার আশায় মন্নতে ঢুকে পড়েন গুজরাতের ২ যুবক, চলছে তদন্ত

অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীর চোখে ধুলো দিয়ে মন্নতের চতুর্থ তল পর্যন্ত দুই যুবক পৌঁছেছিলেন। রাতের অন্ধকারে দেওয়াল বেয়ে চার তলায় উঠতে সক্ষম হয়েছিলেন ওই দুই ভক্ত। তারপরেই ঘটনাটি নজরে আসেন কিংখানের বাড়ির নিরাপত্তারক্ষীদের। তখনই তারা ধরে ফেলেন ভক্তদের। ওই দুই যুবকের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। তারপর পুলিশে খবর দেওয়া হলে সেই দুই কিংভক্তকে পুলিশ গ্রেপ্তার করেন এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। সেই সময়ে যুবকরা জানান তারা গুজরাত থেকে এসেছেন, শুধুমাত্র কিংখানকে দেখার জন্য।

বান্দ্রার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দুই কিংভক্তের বিরুদ্ধে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ট্রেসপাসিং কেস ফাইল করা হয়েছে। পছন্দের নায়ককে দেখার জন্য এমনও কেউ করতে পারেন তা এই দুই ভক্তকে না দেখলেই বোঝা যেত না।

উল্লেখ্য, সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনে বসেছিলেন বলিউডের বাদশা। সেখানেই ভক্তদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছিলেন অভিনেতা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পাঠান ছবিটি। সিনেমাটি দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমাটি শুধু দেশের মধ্যে নয় বিদেশেও দারুন ভাবে জনপ্রিয় হয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে। এই সময়ে এক অনুগামী তাঁকে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন,বলিউডে তাঁর পরে সবচেয়ে বড় কী? তবে এই প্রশ্নের জবাব কিন্তু দিয়ে ছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন কোনদিনও বিনোদন জগত থেকে আমি সরে যাব না, হয়তো আমি এরপর আরোও বড় হয়ে আকর্ষণীয় হয়ে ফিরে আসবো। আমাকে বলিউড থেকে সরিয়ে দিতে হবে। অভিনেতার এই কথা শুনে শাহরুখ ভক্তরা খুব খুশি হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+