বাবা রামদেবকে বিয়ে করতে চান এই দুই বলিউড অভিনেত্রী
ড্রামা কুইন রাখী সাওয়ন্ত বহুবার বাবা রামদেবকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন। আর এক গ্ল্যামার কুইন মল্লিকা শেরাওয়াতও বাবা রামদেবের ভক্ত।
যোগগুরু রামদেব নিয়ে সন্ন্যাসী হলেও তাঁর মহিলা ভক্তদের সংখ্যা কিছু কম নয়। তিনি শুধু এদেশে নয়, বিদেশেও যথেষ্ট জনপ্রিয়। আমজনতা থেকে শুরু করে তাবড় সেলেবসরা তাঁর ভক্ত। বাবা রামদেবের যোগশিক্ষা যেমন রয়েছে তেমন স্বদেশীয় ব্র্যান্ড পতঞ্জলিও রমরমিয়ে চলছে। ভারতের প্রায় প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে পতঞ্জলির প্রোডাক্ট। এহেন সফল বাবার ভক্ত শুধু নয়, তাঁকে বিয়ে করতেও যে অনেকে পিছপা হবেন না, তা বলে দেওয়াই যায়।

বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ন্ত বহুবার বাবা রামদেবকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন। কিছুদিন আগেও তিনি জানিয়েছেন, তাঁর প্রস্তাবের বিনিময়ে বাবা রামদেব এখনও কিছু জানাননি। রামদেবকে ছাড়া তিনি আর কাউকে বিয়ে করবেন না বলেও জানিয়েছেন রাখী।

আর এক গ্ল্যামার কুইন মল্লিকা শেরাওয়াতও বাবা রামদেবের ভক্ত। মল্লিকাকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করায় তিনি বলেছেন, তাকেই বিয়ে করবেন যিনি প্রতিদিন যোগব্যায়াম করেন। রামদেব বাবার নাম সরাসরি না নিলেও তাঁকেই যে পছন্দ মল্লিকার তা তিনি বুঝিয়ে দিয়েছেন।

যদিও এসবে পাত্তা না দিয়ে বরাবরের মতো বাবা রামদেব জানিয়েছেন, তিনি সাধু। গার্হস্থ্য জীবনের প্রতি তার কোনও আগ্রহ নেই। এসব জিনিস থেকে তিনি দূরে থাকতে চান। মানুষের সেবা করতে চান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications