অর্জুন কাপুরকে নিয়ে 'শ্লীলতাহানি'-র বিতর্ক! জবাবে যা বললেন অভিনেতা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহুবার বহু সেলেব্রিটিই নিশানায় এসেছেন বহুজনের। ক্রমেই তারকাদের দিকে আক্রমণ শানানোর একটি মাধ্য ম হয়ে উঠছে টুইটার থেকে ফেসবুক।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহুবার বহু সেলেব্রিটিই নিশানায় এসেছেন বহুজনের। ক্রমেই তারকাদের দিকে আক্রমণ শানানোর একটি মাধ্য ম হয়ে উঠছে টুইটার থেকে ফেসবুক। এবার এরকমই এক নেটিজেনের ঘৃণ্য আক্রমণের মুখে পড়লেন অভিনেতা অর্জুন কাপুর।

নিজের টুইটার হ্যান্ডেলে অর্জুন কাপুর গতকাল তাঁর ছবি 'নমস্তে ইংল্যান্ড'-এর একটি গান 'তেরে লিয়ে'-র প্রচার করেন। গানটির ভিডিও আপলোড করেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই এক ব্যক্তি একটি ঘৃণ্য কমেন্ট-এ অর্জুনকে 'মোলেস্টার' আখ্যা দেন। তাঁর দাবি, অর্জুনকে দেখে মনে হচ্ছে কারোর শ্লীলতাহানি করেছেন। কমেন্ট-এ তিনি লেখেন, 'এটা হয় আমি নয় অর্জুন কাপুরকে এক্কেবারে মোলেস্টার -এর মতো দেখতে লাগছে। '
How deep is your love? #TereLiye out tomorrow.@NamasteEngFilm @arjunk26 @RelianceEnt @PenMovies #VipulAmrutlalShah @jayantilalgada @sonymusicindia #BlockbusterMovieEntertainers @ErosNow @itsaadee @AkankshaBMusic @iammannanshaah @Javedakhtarjadu pic.twitter.com/wuu5PNltdU
— Parineeti Chopra (@ParineetiChopra) September 10, 2018
সঙ্গে সঙ্গে মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন অর্জুন। তিনি পাল্টা টুইট করে অভিনেতা বলেন, এই ধরণের মন্তব্য থেকে বোঝা যায়, যে কিছু মানুষের ন্যূনতম মানবিক বোধ নেই মহিলা নিরাপত্তা নিয়ে। এঁরা মহিলা নিরাপত্তা নিয়ে একেবারেই সচেতন নন, বলে দাবি করেন অভিনেতা।
When terms like this are used lightly it signifies lack of basic human understanding of the how big a deal it is to make sure we don’t take women s safety lightly or as a joke https://t.co/yazPhM7gBS
— Arjun Kapoor (@arjunk26) September 11, 2018
উল্লেখ্য, এবছরের দূর্গাপুজোর দশমীতে মুক্তি পেতে চলেছে অর্জুন পরিণীতি অভিনীত 'নমস্তে ইংল্যান্ড'।












Click it and Unblock the Notifications