কেজরি থেকে ইশান্ত, স্কার থেকে অ্যাকোয়ম্যান কে এই নতুন রণবীর, ধন্ধে টুইটার

রণবীর সিং এখন ভাইরাল, টুইটে ঝড়। নতুন লুকে জুড়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, ইশান্ত শর্মারাও।

রণবীর সিং, রঙিন চরিত্র। যেমন পোশাকের ক্ষেত্রে ঠিক তেমনি যে চরিত্রে অভিনয় করেন তার লুকের বৈচিত্রের ক্ষেত্রেও। কখনও তিনি স্কার্ট পড়ে কোনও অনুষ্ঠানে চলে যান, কখনও আবার জামার রঙে শকিংও প্যাটার্ন চমকে দেয়। কিন্তু এ বছরের সবচেয়ে বড় চমক এল দশেরার ঠিক পরেই। রণবীরের আলাউদ্দিন খিলজি লুক বেরোনার পরই উত্তাল টুইটার । হলিউডি ছবির ভিলেনেদের সঙ্গে পাল্লা দিয়ে ভয় দেখাচ্ছেন 'আলাউদ্দিন'রণবীর।

পোস্টারেই বাজিমাত

পোস্টারেই বাজিমাত

সঞ্জয় লীলা বনসালির পিরিয়ড ড্রামা পদ্মাবতী-র পোস্টার রিলিজ হওয়ার পর থেকেই একে একে বাজিমাত। প্রথমে দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর । তবে সব্বাইকে যিনি টেক্কা দিয়েছেন তিনি রণবীর সিং ওরফে আলাউদ্দিন খিলজি ।

নিজেকে বললেন 'পাশবিক'

নতুন লুকের রণবীর প্রশংসার বন্যায় ভাসছেন। নিজেই নিজের লুককে বলছেন পাশবিক।

অ্যাকোয়াম্যানের সঙ্গে মিল

পোস্টারে রণবীরের পাশবিক প্রবৃত্তি-র সঙ্গে আবার মিল পাওয়া যাচ্ছে বিভিন্ন হলিউড ভিলেনদের। নেটিজেনরা তা খুঁজে খুঁজে বার করছেন। কখনো তিনি অ্যাকোয়াম্যান।

এবার জুড়ে গেলেন কেজরিওয়াল

যেভাবে স্নানাগারে হাত ঝুলিয়ে বসে আছেন রণবীর সিং, তাতে আবার কেউ কেউ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও মিল পেয়েছেন।

আরেক দিল্লিবাসীও জুড়েছেন

ইশান্ত শর্মা লম্বা চুলে দৌড়ে বোলিং করতেন তা বেশ মনে আছে। তবে তার সঙ্গেও জুড়ে গেছেন রণবীর। কোনটা বেশি ভাল তা নিয়েও উঠছে প্রশ্ন।

হলিউড থেকে বলিউড

জাসন মামোয়া-র হট লুকের সঙ্গেই তবে সবচেয়ে বেশি মিল পাওয়া যাচ্ছে রণবীর সিংয়ের। হট লুকে কে কাকে বক্স অফিসে বাজিমাত করবেন তা অবশ্য জানা নেই।

সেরা টুইট

তবে রণবীরের এই বিচিত্র লুক দেখে তাঁর মা-কীভাবে রি অ্যাক্ট করবেন তা নিয়ে যে টুইটটি হয়েছে সেটি বোধহয় সেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+