বছরের শেষেই বাগদান সারছেন বাহুবলী ও দেবসেনা! টুইট ঘিরে ঝড় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে

'বাহুবলী' প্রভাস ও 'দেবসেনা' অনুষ্কা শেট্টিকে সত্যি সত্যি প্রেম করছেন? এই নিয়ে প্রশ্নের শেষ নেই। বহু সময় সংবাদমাধ্যমও ধৈর্যের বাঁধ ভেঙে এই নিয়ে কথা বলেছে প্রভাস ও অনুষ্কার সঙ্গে।

ঢাক গুড়-গুড় চলছিল। কিন্তু, তাতেও মুখে রা' কাটেননি প্রভাস বা অনুষ্কা। 'বাহুবলী'-র দৌলতে এখন আসমুদ্র হিমাচল এক নামেই চেনে দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস এবং 'বাহুবলী'-র মুখ্য নায়িকা অনুষ্কা শেট্টি-কে। কানাঘুষোয় বারবারই বলা হচ্ছিল প্রভাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অনুষ্কা। 'বাহুবলী'-র দ্বিতীয় পর্ব থেকেই এই প্রেম জমাট বেঁধেছে বলেও দাবি করা হয়।

বছরের শেষেই বাগদান সারছেন বাহুবলী ও দেবসেনা! টুইটার ঘিরে ঝড় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে

অবশেষে একটি টুইটকে ঘিরে প্রভাস ও অনুষ্কার প্রেমকাহিনির জল্পনা অন্যমাত্রায় পৌঁছেছে। এই টুইটে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষেই বাগদান পর্বও সেরে ফেলবেন প্রভাস ও অনুষ্কা। খুব শিগগিরি প্রভাস ও অনুষ্কা তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে আনবেন বলেও দাবি করা হচ্ছে। উমের সাঁধু নামে এক ব্যক্তি টুইটারে দাবি করেছেন, প্রভাস ও অনুষ্কা এখন চারহাত এক করার দিকেই এগোচ্ছেন। তাঁরা ডিসেম্বরেই বাগদান পর্ব সারবেন বলেও এই টুইটে দাবি করা হয়েছে।

দ্বিতীয় একটি টুইটে দাবি করা হয়েছে অনুষ্কার সঙ্গে তিনি যে প্রেম করছেন তা নাকি ঘণিষ্ট মহলে স্বীকার করেছেন প্রভাস। সেই ঘণিষ্টমহলে থাকা একজনই নাকি খবরটা উমের সাঁধুকে দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি রবিনা ট্যান্ডনের বাড়িতে এক পার্টিতে প্রভাস ও অনুষ্কাকেও একসঙ্গে দেখা গিয়েছে। 'সাহু' বলে একটি অ্যাকশন নির্ভর ছবিতেও প্রভাসের বিপরীতে কাজ করার কথা ছিল অনুষ্কার। কিন্তু, শেষমুহূর্তে অনুষ্কার জায়গায় শ্রদ্ধা কাপুরকে নেওয়া হয়েছে। এতসত্ত্বেও প্রভাস ও অনুষ্কাকে নিয়ে গুঞ্জন থামেনি। কারণ, দু'জনকেই প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে একে অপরকে সঙ্গ দিচ্ছেন।

বছরের শেষেই বাগদান সারছেন বাহুবলী ও দেবসেনা! টুইটার ঘিরে ঝড় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে

বাহুবলী-র দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার পরই এমন খবরও রটে যে অনুষ্কার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছিলেন প্রভাসের বাবা-মা। প্রভাস ও অনুষ্কাও বারংবার তাঁদের প্রেম নিয়ে খবরকে যেমন উড়িয়ে দেননি তেমনি কোনও মন্তব্যও করেননি। দু'জনেই হাসিমুখে সংবাদমাধ্যমের কৌতুহলকে এড়িয়ে গিয়েছেন। উমের সাঁধুর এই ভাইরাল টুইটের পর কি সত্যি সত্যি মুখ খুলবেন প্রভাস ও অনুষ্কা? তা জানতে অপেক্ষা করা ছাড়া কোনও গতি নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+