'বয়ফ্রেন্ড মারধর, গালিগালাজও করেছে', বিস্ফোরক দাবি তুলে আর কী জানালেন অভিনেত্রী টিনা
টেলিভিশনের অন্যতম নামী অভিনেত্রী টিনা দত্ত এবার খবরের শিরোনামে। ৫ বছরের ধরে প্রেমের সম্পর্কের নামে তাঁকে তাঁর সঙ্গী কীভাবে মারধর, গালিগালাজ করেছে , তা নিয়ে মুখ খুলে একাধিক বিস্ফোরক দাবি করেছেন টিনা।
টেলিভিশনের অন্যতম নামী অভিনেত্রী টিনা দত্ত এবার খবরের শিরোনামে। ৫ বছরের ধরে প্রেমের সম্পর্কের নামে তাঁকে তাঁর সঙ্গী কীভাবে মারধর, গালিগালাজ করেছে , তা নিয়ে মুখ খুলে একাধিক বিস্ফোরক দাবি করেছেন টিনা। টিনার দাবি, একবার বন্ধুবান্ধবদের সামনেও তাঁর ওপর কিল, চড় চালায় তাঁর বয়ফ্রেন্ড। কী ঘটেছিল টিনার জীবনে, দেখে নেওয়া যাক।
|
টিনার দাবি
এক নামী সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে টিনা জানান, 'ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে আমি সম্পর্কে ছিলাম। ৫ বছর ধরে চলেছে সম্পর্ক। এক 'কমন ফ্রেন্ডের' মাধ্যমে আমাদের বন্ধুত্ব হয়। কিন্তু আমি সম্পর্ক শেষ করতে বাধ্য হই, তার কারণ সে আমাকে মারদর করত, গালিগালাজ করত। একবার বন্ধুদের সামনে দাঁড়িয়ে ও আমায় চরম মারধর করতে থাকে।'
|
আতঙ্কিত টিনা
টিনা জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি আতঙ্কিত। তিনি নিজের এখ ঝামেল সঙ্কুল সম্পর্ক নিয়ে কোনওদিনই জনসমক্ষে আসতে চাননি। টিনার দাবি, তিনি সম্পর্কের এই তিক্ততার জেরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তবে এখন তাঁর মনে হচ্ছে যে প্রকাশ্যে এসে এ নিয়ে মন্তব্য করা জরুরি।
| |
ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন টিনা?
টিনার দাবি তিনি চাইছেন যে জীবনে এবার 'সেটল ডাউন' করতে। তবে ইন্ডাস্ট্রির মধ্যে কাউকে সঙ্গী হিসাবে বেছে নিতে চাইছেন না তিনি। তবে আপাতত আর সম্পর্ক নিয়ে ভাবনাচিন্তা করতে চাইছেন না তিনি।
>
|
আপাতত কাজে মন দিতে চান তিনি
আপাতত কাজে মন দিতে চান টিনা। বহুদিন স্ক্রিনে সেভাবে দাপট দেখাননি অভিনেত্রী। তবে এবার ফের একবার কাজে মন দিতে চান টিনা।












Click it and Unblock the Notifications