'রানি রাসমণি'-র রাজচন্দ্র নূর শ্যুটিং সেট-এ কোন সমস্যায় পড়েছেন জানেন
বেশিরভাগ বাঙালি ড্রয়িং রুমেই সন্ধ্যে বেলায় চলতে থাকে 'রানি রাসমণি' ধারাবাহিকটি। এই অনুষ্ঠানের কলাকুশলীরা যেন বাঙালির ঘরের লোক হয়ে উঠেছেন।
বেশিরভাগ বাঙালি ড্রয়িং রুমেই সন্ধ্যে বেলায় চলতে থাকে 'রানি রাসমণি' ধারাবাহিকটি। এই অনুষ্ঠানের কলাকুশলীরা যেন বাঙালির ঘরের লোক হয়ে উঠেছেন। সিরিয়ালের হাত ধরে যতটা পরিচিতি পেয়েছেন রাসমণির চরিত্রের দিতিপ্রিয়া, ততটাই পরিচিত মুখ এই সিরিয়ালে রাসমণির স্বামী 'রাজচন্দ্র' আব্দুন নূর।

তবে এই কয়েকদিন যাবৎ বেশ সিরিয়ালের শ্যুটিং এ বেশ কাহিল হয়ে পড়েছেন নূর। শ্যুটিং করতে গিয়ে নূর গরমে এক নতুন সমস্যার মুখোমুখি হয়েছেন। নূর জানিয়েছেন, কস্টিউম পরেই ঘাম শুরু হয়ে যাচ্ছে সেট-এ। এমনকি নূর বলছেন, এসিতেও নাকি গরম লাগছে তাঁর। ফলে বোঝাই যাচ্ছে যে গরমের মধ্যে কীভাবে শ্যুটিং চলছে 'রানি রাসমণি' ধারাবাহিকের। আপাতত বানতলাতে চলছে রানি রাসমণি সিরিয়ালের শ্যুটিং।
নূর বলছেন , সিরিয়ালের শ্যুটিং এর জন্য আউটডোরে যেতে হচ্ছে বার বার। ফলে গরমে কাহিল হওয়া ছাড়া গতি নেই। তবে প্রচণ্ড গরমের তেজ থেকে নিজেকে বাঁচাতে নারকোলের জলের ওপর ভরসা রাখছেন নূর। তবে শ্যুটিং এ একবার মগ্ন হয়ে গেলে সমস্ত কিছু ভলে যান লে জানিয়েছেন নূর। আরসেই সময়তেই বেড়ে চলে গরমের অস্বস্তি।












Click it and Unblock the Notifications