বিয়ে করলেন 'রানি রাসমণি' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তানিয়া, হাজির দিতিপ্রিয়ারা, দেখুন ছবি
'রানি রাসমণি' সিরিয়ালে তিনি রানির বড় জায়ের ভূমিকায় অভিনয় করছেন। বাংলার প্রায় প্রতিটা ঘরেই পরিচিত মুখ তানিয়া কর। রাসমনির সেই 'দিদিভাই' তানিয়ার বিয়ে হয়ে গেল সদ্য।
'রানি রাসমণি' সিরিয়ালে তিনি রানির বড় জায়ের ভূমিকায় অভিনয় করছেন। বাংলার প্রায় প্রতিটা ঘরেই পরিচিত মুখ তানিয়া কর। রাসমনির সেই 'দিদিভাই' তানিয়ার বিয়ে হয়ে গেল সদ্য। বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন রাসমণি সিরিয়ালের বহু কলাকুশলীরা। তারকা খচিত সেই বিবাহ বাসরে হাজির ছিলেন রাসমণি দিতিপ্রিয়া ও রাজচন্দ্র আব্দুন নূরও।
কে কে হাজির ছিলেন?
তানিয়ার বিয়ের ছবি ফোসবুকে পোস্ট করেন অভিনেত্রী অলিভিয়া সরকার। আমন্ত্রিতদের মধ্যে দিতিপ্রিয়া, অলিভিয়া, নূর ছাড়াও ছিলেন অভিনেতা অভিষেক বসু।
অলিভিয়ার ছবি
তানিয়ার বিয়েতে যে অলিভায় অভিষেকরা ব্যাপক মজা করেছেন তা পোস্ট কার ছবি দেখেই বোঝা যাচ্ছে। বর্তমানে অলিভিয়া আর অভিষেক 'সীমারেখা' নামের একটি সিরিয়ালে অভিনয় করছেন। যে সিরিয়ালে নাম ভূমিকায় রয়েছেন ইন্দ্রাণী হালদার।
দিতিপ্রিয়া -অলিভিয়ারা এক ফ্রেমে
বিয়ের ছবিত রানি রাসমণি দিতিপ্রিয়ার সঙ্গে এক ফ্রেমে দেখা গেল অলিভিয়াকেও। এদিকে ততক্ষণে বিবাহ বাসরে রীতিমত ব্যস্ত তানিয়া। যাঁর সঙ্গে বিয়ে হচ্ছে এক মাল্টিন্যাশনাল কম্পানির কর্মীর। তানিয়ার স্বামী কেরলের বাসিন্দা বলে খবর। তাই দক্ষিণী ও বাঙালি দুটি মত মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে।

গানের ওপারের 'মিষ্টু' তানিয়ার বিয়ে
কয়েক বছর আগে ঋতুপর্ণ পরিচালিত 'গানের ওপারে' সিরিয়ালে তাঁকে মিষ্টুর ভূমিকায় দেখা যায়। আর তার পর থেকে পিরে তাকাতে হয়নি তাঁকে। টেলিভিশন ইন্ডাস্ট্রির একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করেন তিনি। 'বোঝে না সে বোঝেনা','খেলাঘর' ইত্য়াদি জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে তানিয়াকে।












Click it and Unblock the Notifications