টিভির পর্দায় আসার আগেই খিল্লিতে 'সুপার শিট' থুড়ি..'সুপারহিট' মেম বউ!

নেগেটিভ পাবলিসিটির কদর যে কম নয় বাজারে তা দেখিয়ে দিলে 'মেম বউ'! আরে আরে... "হেঠা আপোনি ক্ষী বলছিয়েন...!!!"মেম বউ জানেন না। টেলিভিশনের পর্দায় আসার আগে শুধু প্রোমোতেই একেবারে শোরগোল (এখানে শোরগোল শব্দটিকে পজিটিভ ওয়েতে নেবেন না প্লিজ) ফেলে দিয়েছে স্টার জলসার শুরু হতে চলা এই ধারাবাহিক।

আজ অবধি বাংলা টেলিভিশনে কোনও ধারাবাহিক শুরু হওয়ার আগে তাকে নিয়ে এত আলোচনা শুরু হয়েছে এমন ঘটনা বেশ নজিরবিহীন।

টিভির পর্দায় আসার আগেই খিল্লিতে 'সুপার শিট' থুরি..'সুপারহিট' মেম বউ!

মেম বউ ক্যারল (ধারাবাহিকের মুখ্য চরিত্র) যেভাবে বাঙালি জীবনের চর্চায় ঢুকে পড়েছেন জাস্ট ভাবা যাচ্ছে না। তবে এই প্রতিবেদনটি পড়ার অনুরোধ করব যদি মেম বউ ধারাবাহিকের প্রোমো দেখে না থাকেন বা মেম বউ ক্যারলকে সাক্ষাৎ না করে থাকেন তাহলে আগে দয়া করে মেম বউ ধারাবাহিকের প্রোমোটি দেখে নিন, না হলে বিষয়টা ঠিক বোধগম্য করতে পারবেন না (তবে প্রোমোটি দেখার পরে আপনার অবস্থার জন্য আমরা দায়ী নই, আমরা আগে থেকেই সতর্কবার্তা দিয়ে রাখছি)।

টিভির পর্দায় আসার আগেই খিল্লিতে 'সুপার শিট' থুরি..'সুপারহিট' মেম বউ!

বাঙালি পাড়ায় এক মহিলাকে চোখে নীল কন্টাকলেন্স এবং রং ওঠা সোনালি রংয়ের কদাকার পরচুলা পরে উদ্ভট উচ্চারণের বাংলা কথা বলতে শুনলেই বুঝবেন তিনি মেমবউ। আর মেম বউয়ের এই বাংলা উচ্চারণই এখন সোস্যাল মিডিয়ার খিল্লির সবচেয়ে বড় রসদ। খিল্লির দিক থেকে জনপ্রিয় সিরিয়াল 'মা'-কেও টেক্কা দিয়ে দিয়েছে 'খ্যারোল' (এটা মেম বউয়ের উচ্চারণে, বাঙালি উচ্চারণে যেটা ক্য়ারল আর কি)।

সোস্যাল মিডিয়ায় চলতে থাকা কয়েকটা কাঁচা খিল্লির উদাহরণ দেখে নিন নিচে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+