টেলি অভিনেত্রীর বাড়িতে ঢুকে শ্লীলতাহানি, ফের প্রশ্ন মহিলা নিরাপত্তা নিয়ে
টেলিভিশন অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে হামলা চালাল কয়েকজন। খাস কলকাতার বুকে এমন ঘটনায় ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই অভিনেত্রীর অভিযোগ তাঁর শ্লীলতাহানিও করা হয় ওই হামলার সময়।
টেলিভিশন অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে হামলা চালাল কয়েকজন। খাস কলকাতার বুকে এমন ঘটনায় ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই অভিনেত্রীর অভিযোগ তাঁর শ্লীলতাহানিও করা হয় ওই হামলার সময়। যাদবপুরের সেন্ট্রাল রোডে শুক্রবার রাতের এই ঘটনা রীতিমত প্রশ্নের মুখে ফেলেছে শহরের নারী নিরাপত্তাকে।

পুলিশ সূত্রের খবর, যাবদপুরের ওই ফ্ল্যাটে গত ৪ বছর ধরে থাকেন এই অভিনেত্রী ও তাঁর পরিবার।এই আবাসনের চারতলাতে এক ব্যক্তি নতুন ফ্ল্যাট কিনেছেন। সেই ফ্ল্যাটি এমনিতে পরিত্যক্ত থাকবেও প্রায়ই সেখানে বহিরাগত ছেলেমেয়েদের আনাগোনা লেগে থাকে। সেই বহিরাগতই অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে হামলা চালিয়েছে । এর আগে তাঁরা অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পাশাপাশি অভিনেত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
এরপরই, ঘটনার জেরে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। ঘটনাস্থলে পুলিশ এসে ঘুরে যায়। কিন্তু পুলিশ চলে যেতেই ফের তাণ্ডব শুরু করেন বিহারগতরা। এমনই দাবি অভিনেত্রীর। ঘটনার প্রতিবাদ করতে গেলে , অভিনেত্রীর ওপর চড়াও হয় ওই বহিরাগতরা।












Click it and Unblock the Notifications