'বোঝে না সে বোঝে না' সিরিয়ালের এই অভিনেত্রী এখন এক রেস্তোরাঁর মালকিনও

টিভি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবপর্ণা এখন এক রেস্তোরাঁরও মালকিন। ক্যামেরা আর শ্যুটিং স্পটের বাইরে , নিজের ব্যক্তিগত জীবনে আরেকটি জানলা কার্যত খুলে দিলেন দেবপর্ণা।

টিভি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবপর্ণা এখন এক রেস্তোরাঁরও মালকিন। ক্যামেরা আর শ্যুটিং স্পটের বাইরে , নিজের ব্যক্তিগত জীবনে আরেকটি জানলা কার্যত খুলে দিলেন দেবপর্ণা। নিউ আলিপুরে 'ফ্রায়েড ফ্যাক্টরি' নামের নয়া রেস্তোরাঁটি বানিয়ে ফেলেছেন 'বোঝো না সে বোঝে না' খ্যাত এই অভিনেত্রী। হালফিলের সমস্ত রকমের খাওয়া দাওয়ার আয়োজনই এখানে থাকছে। যা, যেকোনও বাঙালি খাদ্য রসিকের মন জয় করবে।

বোঝে না সে বোঝে না সিরিয়ালের এই অভিনেত্রী এখন রেস্তোরাঁর মালকিনও


দেবপর্ণার এই রেস্তোরাঁতে থাকছে বার্গার, পাস্তা, স্যান্ডউইচ, সালাদ সব মুখরোচক অনেক কিছুই। আসলে খাবার দাবার, রান্নার প্রতি দেবপর্ণার আগ্রহ চিরকালীনই। ঐআরসেই আগ্রহ থেকেই তিনি এখন রেস্তোরাঁর মালকিন। দেবপর্ণা জানাচ্ছেন , তিনি সবসময়েই চেয়েছিলেন যে একটি ফুড চেনের ব্যবসার সঙ্গে নিজেকে জড়াবেন। আর সেই স্বপ্নই সফল করে দিল ' দ্যা ফ্রায়েড ফ্যাক্টরি'। দেবপর্ণার দাবি, রেস্তোরাঁর ব্যবসায় এটি মাত্র তাঁর প্রথম পদক্ষেপ। মনে করা হচ্ছে ভবিষ্যতে আরও এই রকমের ব্যবসার সঙ্গে জুড়তে চলেছেন এই জনপ্রিয় টেলি সিরিয়াল অভিনেত্রী।

দেবপর্ণার রান্নার হাত কেমন ? এ প্রশ্ন সকলের মনেই থাকতে পারে। উত্তরে দেবপর্ণা জানিয়েছেন , তাঁর রান্না করতে বালো লাগে তবে তিনি দারুণ ভালো রাধুনী নন। রেস্তোরাঁর বিষয়ে তাঁর শেফই সমস্ত রান্নার দিকটি সামলাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। আপাতত 'প্রতিদান' ও আরও একটি সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত তিনি।তবে তারই মধ্যে নয়া রেস্তোরাঁ উদ্বোধন করতে পেরে বেশ খুশি দেবপর্ণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+