(ছবি) টলিউডের এই তারকাদের শুরুটা হয়েছিল টেলিভিশন থেকেই

বাংলা ছবির চেয়ে বাংলা টেলিভিশন কিন্তু কোনও অংশে কম নয়। বাংলা ছবিতে যাওয়ার মূল এনট্রেন্স যে বাংলা ধারাবাহিক তা বললেও হয়তো খুব একটা ভুল হবে না।[(ছবি) টিভি থেকে বলিউডে গিয়ে বাজিমাত করেছেন এই তারকারা]

বাংলা চলচ্চিত্রে এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে, যে অভিনেতা বা অভিনেত্রীরা শুরু করেছিলেন বাংলা ধারাবাহিকের হাত ধরে, কিন্তু বর্তমানে এখন বলিউডেরও জনপ্রিয় নাম তিনি। এই উদাহরণ দিতে গেলে সবার প্রথমে মনে পরে সব্যসাচী চক্রবর্তীর কথা। তেরো পার্বন ধারাবাহিক দিয়ে অভিনয়ের শুরু। তারপর একাধিক বাংলা ধারাবাহিক, সিনেমার পর বলিউডে পরিণীতা, তিন, ফ্যান্টম, একাধিক জনপ্রিয় বলিউড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। [(ছবি) মেক আপ ছাড়া কেমন দেখতে লাগে টলিউড সুন্দরীদের!]

এতো গেল অতীতের কথা। তবে সাম্প্রতিক কালেও বাংলা ছবিতে এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের পথ চলা শুরু হয়েছিল টেলিভিশনের হাত ধরেই। কিন্তু এখন তারা বড়পর্দার জনপ্রিয় মুখ। [(ছবি) টলিউড তারকাদের ছোটবেলার এই ছবিগুলি কি আপনি দেখেছেন?]

 মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

জলপাইগুড়ির মেয়ে মিমি ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন। গানের ওপারে ধারাবাহিকে পুপের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম সিরিয়ালেই এত জনপ্রিয়তা পেয়েছিলেন যে একেবারে তারপর পাড়ি দিলেন বড়পর্দায়। বোঝে না সে বোঝে না, প্রলয়, যোদ্ধা, জামাই ৪২০, কী করে তোকে বলব, কেলোর কীর্তির মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন মিমি। টলিউডের এখনকার অভিনেত্রীদের তালিকায় শীর্ষেই রয়েছেন মিমি। [রাজে রাজি নন মিমি, তুরস্কে শুরু নতুন 'লাভ স্টোরি'? ]

যীশু সেনগুপ্ত

যীশু সেনগুপ্ত

শুধু টলিউডে নয়, বলিউডেও পিকু, বরফি, মর্দানির মতো সুপারহিট সিনেমাতেও দেখা গিয়েছে যীশুকে। ঋতুপর্ণ ঘোষ, শ্যাম বেনেগলের মতো প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন যীশু। এছাড়াও একাধিক মেনস্ট্রিম বাংলা ছবিতে কাজ করেছেন এই প্রতিভাবাব অভিনেতা। শুধু অভিনয় নয়, অপরাজিতা, তোমায় আমায় মিলে এই দুই ধারাবাহিকের পরিচালনা করেছেন যীশু। তবে যীশুর প্রথম ব্রেক কিন্তু মহাপ্রভু মেগাসিরিয়ালে। চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। [(ছবি) টলিউডের এই 'স্টার কিড'দের আগে দেখেছেন কি?]

 শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী অনেক ছোট বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন। ১৯৯৭ সালে প্রথম শিশু অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন শ্রাবন্তী। তারপর শুধু তোমারি জন্য সিরিজিরে একাধিক এপিসোডে দেখা গিয়েছিল তাকে। তারপর ফের বাংলা সিনেমায় ফিরে আসা। টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় অবশ্যই রয়েছেন শ্রাবন্তী।

পার্নো মিত্র

পার্নো মিত্র

টলিউডের স্টাইলিশ ডিভা পার্নো মিত্র। রঞ্জনা আমি আর আসব না, বেডরুম, কয়েকটি মেয়ের গল্প, অপুর পাঁচালি, রাজকাহিনী ছবিতে অভিনয় করেছেন পার্নো। বহু আলোচিত সাহেব বিবি গোলাম ছবিতেও গুরুত্বপূর্ণে চরিত্রে অভিনয় করছেন পার্নো। পার্নোরও কেরিয়ার শুরু সিরিয়ালের হাত ধরে। খেলা, মোহনা, বউ কথা কও, সময় মেগাসিরিয়ালে অভিনয় করেছেন পার্নো। [(ছবি) আমি মহিলা, আমার স্তন আছে....দীপিকার মতোই গর্জে উঠলেন পার্নো]

স্বস্তিকা

স্বস্তিকা

আজকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকাও ইতিমধ্যে বলিউডে পাড়ি দিয়ে দিয়েছেন। ব্য়োমকেশ বক্সি ছবির জন্য জনপ্রিয়তাও পেয়েছেন স্বস্তিকা। সাহেব বিবি গোলাম ছবিতে তাপ বিবি চরিত্র নিয়ে কম জলঘোলা হয়নি। টেক ওয়ান, জাতিশ্বর, মিশর রহস্য, মাছ মিষ্টি মোর ছবিতে অভিনয় এবং ভূতের ভবিষ্যতের কদলিবালাকে কে বা ভুলতে পারে। তবে স্বস্তিকাও কিন্তু ধারাবাহিক দিয়েই শুরু করেছিলেন জীবন। জনপ্রিয় ধারাবাহিক এক আকাশের নীচে দিয়েই শুরু হয়েছিল তার অভিনয়। [স্বস্তিকার অস্বস্তি, প্রেম-নগ্নতা-সমকামিতা-আত্মহত্যা-চুরি পাঁচ বিতর্কে অভিনেত্রী]

গৌরব চক্রবর্তী

গৌরব চক্রবর্তী

জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে গৌরবেরও অভিনয়ের হাতে খড়ি গানের ওপারে সিরিয়ালের হাত ধরেই। এরপরে বাংলা ছবিতে প্রথম ব্রেক পান রং মিলন্তি ছবিতে। ল্যাপটপ, ঈগলের চোখ, ফেসবুক, হাইওয়ে ছবিতে অভিনয় করেছেন।

আবীর চট্টোপাধ্যায়

আবীর চট্টোপাধ্যায়

বাংলা চলচ্চিত্রের একাধারে তিনি ফেলুদা অন্যদিকে ব্য়োমকেশ। এছাড়াও কমেডি থেকে রোমান্টিক সব ছবিই করে ফেলেছেন। তবে অভিনয় শুরু করেছিলেন ধারাবাহিক দিয়েই। জন্মভূমি, এক আকাশের নীচে, শুধু তোমারি জন্য, একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন আবীর।

পাওলি দাম

পাওলি দাম

শুধু টলিউড নয়, বলিউডেরও সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম পাওলি। হেট স্টোরি, অঙ্কুর অড়োরা মার্ডার কেস, গ্যাং অফ গোস্ট, পারাপার , জুলফিকার ছবিতে অভিনয় করেছেন পাওলি। তবে শুরুটা কিন্তু ২০০৩ সালে জীবন নিয়ে খেলা ছবির হাত ধরেই। পরে জনপ্রিয় ধারাবাহিক তিথির অতিথিতেও কাজ করেছেন পাওলি।[(ছবি) টলিউডের অভিনেত্রীদের সাদা-কালো প্রেম!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+