বিগ বস-এ কি আসছেন টেলি অভিনেতা শাহির শেখ! প্রেম-বিয়ে নিয়েই বা কী বলছেন এই অভিনেতা
৩৪ বছরের শাহির শেখ এই মুহুর্তে টেলিভিশনের অন্যতম 'হটেস্ট' তারকা! তাঁর ফ্যান ফলোইং -এ সবচেয়ে আগে রয়েছেন মহিলারা। 'মহাভারত' সিরিয়ালের অর্জুন শাহির একটি নতুন ধারাবাহিকে অংশ নিতে চলেছেন।
৩৪ বছরের শাহির শেখ এই মুহুর্তে টেলিভিশনের অন্যতম 'হটেস্ট' তারকা! তাঁর ফ্যান ফলোইং -এ সবচেয়ে আগে রয়েছেন মহিলারা। 'মহাভারত' সিরিয়ালের অর্জুন শাহির একটি নতুন ধারাবাহিকে অংশ নিতে চলেছেন। আগেই শোনা গিয়েছিল, যে তিনি 'মুঘল-এ-আজম '-এর মতো কোনও সিরিয়ালে আসছেন। এবার বিগবস সিজন ১২ তে তিনি আসবেন কি না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

শাহিরকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোনও রকমের রিয়্যালিটি শো-তে আসতে চান না আপাতত। তবে আগামী দিনে, তিনি যে রিয়ালিটি শো তে আসবেন না তার কোনও নিশ্চয়তা নেই। শাহির জানাচ্ছেন,তিনি চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করেন। যে টেলিভিশন অনুষ্ঠান চরিত্র নির্ভর, সেটিকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এদিকে, একটি সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে প্রসঙ্গ ওঠে শাহির শেখের সহ অভিনেত্রীদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে।
একবার শোনা গিয়েছিল শাহির বান্দ্রাতে অনগেজমেন্ট সেরে ফেলেছেন। সেই প্রসঙ্গে শাহির জানান, 'আমি বান্দ্রাতে থাকিও না!' শাহির বলছেন, এই ধরনের গুজব রটতেই থাকে। তবে তাতে কান না দিয়ে তিনি আপাতত নিজের কেরিয়ারে মন দিতে চান। প্রসঙ্গত, টেলি ইন্ডাস্ট্রিতে জোর খবর যে 'কসৌটি জিন্দগি কি ২'-তে আসতে চলেছেন শাহির। তবে এবিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।












Click it and Unblock the Notifications